আজ বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অন্যান্য বছরের মতো এবারেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবে রবিবার দিল্লিতে কর্নেল সিকে নাইডু জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়কে। সেই সঙ্গে এই সম্মানে সম্মানিত হবেন মহিলা ক্রিকেটার মিতালি রাজ। এই দু’জনের সঙ্গে জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি রজার বিনি। এই তিন ক্রিকেটারকে একই মঞ্চে সম্মানিত করা হচ্ছে তাঁদের ক্রিকেট জীবনে সেরা পারফরম্যান্সে ভারতের নাম উজ্জ্বল করেছেন।

এবাদেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য তরুণ খেলোয়াড়দের পুরস্কৃত করছে। মহিলাদের ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য জাগমোহন ডালমিয়া ট্রফি দেওয়া হয়ে থাকে। এবারে এই সম্মান পেতে চলেছেন মুম্বাইয়ের ইরা যাদব। আবার ইরার মতো এই সম্মানে সম্মানিত হবেন হরিয়ানার ক্রিকেটার শেফালি ভার্মা। তাঁকে মহিলা ঘরোয়া একদিনের ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য আইসিসি-র প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া ট্রফি তুলে দেওয়া হবে।

পাশাপাশি, পুরুষদের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডার ক্রিকেটার লালা অমরনাথ পুরস্কার দেওয়া হচ্ছে মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে। রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের পুরস্কার পাচ্ছেন বিদর্ভের হর্ষ দুবে।এদিকে, দ্বিতীয় বার সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল। ভারতীয় দলকে তিনি নেতৃত্বও দিয়েছেন। মহিলা বিভাগে এই পুরস্কার জিতেছেন স্মৃতি মন্ধানা। এই সফল ক্রিকেটার মান্ধানা এই নিয়ে পাঁচ বার এই পুরস্কারে সম্মানিত হচ্ছেন।


ক্রিকেট প্রতিযোগিতার আয়োজনে এবং তা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেরা রাজ্য ক্রিকেট সংস্থা মুম্বাইকে সেরার শিরোপা দেওয়া হচ্ছে। এবারে বিসিসিআইয়ের দেওয়া পুরস্কারের তালিকায় চারটি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুম্বাই। এ ছাড়াও দু’টি প্রতিযোগিতায় রানার্স হয়েছে তারা। ভারতীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ধরেই রাখল মুম্বাই। এই সব পুরস্কারই দেওয়া হচ্ছে ২০২৪-২৫ মরসুমের সাফল্যের নিরিখে।