আজ পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সকাল ১১টা থেকে বাজেট বক্তৃতা শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোট-ভাবনার প্রতিফলন কি বাজেটে দেখা যাবে? পশ্চিমবঙ্গের জন্য থাকবে কি নতুন ঘোষণা? বাজেট পেশের আগে তা নিয়ে কৌতূহল চরমে।
আজ বাজেট পেশ
ছবি: এ এন আই