বৃহস্পতিবার মিজোরামে ভয়াবহ পথ দুর্ঘটনায় সরকারি সংবাদমাধ্যমের তিন আধিকারিকের মৃত্যু হয়েছে (Three PIB and Doordarshan Officers)। আরও দু’জন আহত হয়েছেন বলে খবর। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ঢাল বেয়ে নিচে পড়ে গেল দুর্ঘটনাটি ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন ইম্ফলের পিআইবি ও সিবিসি-র আঞ্চলিক দপ্তরের অতিরিক্ত মহানির্দেশক ড. এনগাম পামে, আইজলের দূরদর্শন কেন্দ্রের সংবাদ বিভাগের অধিকর্তা নামপিবৌ মারানমাই এবং আইজলের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের ফিল্ড অফিসের মাল্টি-টাস্কিং স্টাফ এইচ লিয়ানভেলা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা পাইলট স্মিত মচ্ছরের, মোদীকে কী বললেন ‘নায়ক’?
তিন আধিকারিকের মৃত্যুতে (Three PIB and Doordarshan Officers) শোকপ্রকাশ করেছেন মিজোরামের রাজ্যপাল জেনারেল (অবসরপ্রাপ্ত) বিজয় কুমার সিং। তিনি বলেন, এই দুর্ঘটনা সংবাদমাধ্যমের কাছে অপূরণীয় ক্ষতি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও দুরদর্শনের আধিকারিক নামপিবৌ মারানমাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।
Deeply shocked by the tragic road accident near Sateek, Mizoram, on Thursday afternoon, which claimed the lives of three public information officials – Dr. Engam Pame, IIS, Additional Director General, PIB & CBC, Imphal; Pu Nampibou Marinmai, IIS, Director (News), DDK Aizawl and… pic.twitter.com/AFNXIrGoCy
— Governor of Mizoram (@MizoramGovernor) October 2, 2026
পুলিশ সূত্রে খবর, ইন্টার মিডিয়া পাবলিসিটি কো-অর্ডিনেশন কমিটি (আইএমপিসিসি)-র বৈঠক এবং আইজলের পিআইবিতে অনুবাদক নিয়োগ সংক্রান্ত কাজের জন্য মিজোরামে গিয়েছিলেন ড. এনগাম পামে।
With profound sorrow, we mourn the tragic loss of Shri Nampibou Maranmai, who served as PRO Defence at DPR headquarters and Director, DD News Mizoram. He, along with senior IIS officer Dr. Engam Pame, ADG, PIB Imphal along with another govt official, lost his life in a tragic… pic.twitter.com/KTIQwsG4Jx
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) October 1, 2026
বৃহস্পতিবার তিনি সহকর্মীদের সঙ্গে সিয়ালসুকে গিয়েছিলেন। আইজলে ফেরার পথে সাতিকের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ আরও এক ব্যক্তি জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
যেখানে গাড়িটি পড়ে গিয়েছে, সেই এলাকা অত্যন্ত দুর্গম এবং ঢালটি খাড়া হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয়। সিয়ালসুক থানার পুলিশকর্মীদের পাশাপাশি ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের(ওয়াইএমএ) সদস্যরাও উদ্ধার ও মৃতদেহ উদ্ধারের কাজে যোগ দেন। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।