ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পিছনে বিদেশি মদত বা বিদেশি অর্থের সাহায্য আসছে কি না— এমন অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিল, তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই।
শুক্রবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘এই বিষয়ে দেওয়ার মতো আমাদের কাছে কোনও তথ্য নেই।’

দিল্লির আন্দোলনে বিদেশি অর্থের যোগ? মুখ খুললেন রণধীর জয়সওয়াল#ForeignFunding #jantarmantarprotest #mea pic.twitter.com/tegYJ2HxAT
— Dainik Statesman (@StatesmanDainik) July 25, 2026

সাম্প্রতিক সময়ে সিজেপির আন্দোলন ঘিরে রাজনৈতিক মহলে বিদেশি অর্থায়নের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিদেশ মন্ত্রকের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল স্পষ্ট করে জানান, মন্ত্রকের কাছে এমন কোনও তথ্য বা প্রমাণ নেই, যা এই অভিযোগের সমর্থন করে।
বিদেশ মন্ত্রকের এই মন্তব্যের পর বিদেশি মদতের অভিযোগ নিয়ে কেন্দ্রের সরকারি অবস্থান আরও স্পষ্ট হল। তবে অভিযোগ নিয়ে অন্য কোনও তদন্তকারী সংস্থা আলাদা করে অনুসন্ধান চালাচ্ছে কি না, সে বিষয়ে বিদেশ মন্ত্রক কোনও মন্তব্য করেনি।