রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মূর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর

ছবি: রাষ্ট্রপতি ভবন সূত্রে প্রাপ্ত।

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধানী দিল্লিতে নিজের ধারাবাহিক কর্মসূচির মধ্যেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সূত্রের খবর, বৈঠকে রাজ্যের প্রশাসনিক বিষয়, উন্নয়নমূলক কর্মসূচি এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। যদিও সরকারি স্তরে এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করা হয়েছে, তবুও রাজনৈতিক মহলে তা ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।

দিল্লি সফরে এসে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের দাবি।


রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক সাক্ষাৎ আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে।