‘শুধু শুনানি নয়, নিষ্পত্তি কত?’ এসআইআর মামলায় কমিশনের কাছে হিসাব চাইল সুপ্রিম কোর্ট, অধীরের আবেদনে নজিরবিহীন প্রশ্ন

ছবি: AI নির্মিত

এসআইআর (SIR)-এর জমে থাকা মামলার পাহাড় কতটা কমল? ট্রাইব্যুনালে গিয়ে কতজন পেলেন সুরাহা? ‘শুধু আপিল দায়ের করলেই তো হল না’—নজিরবিহীন প্রশ্ন শীর্ষ আদালতের (Supreme Court), ২৫ আগস্ট ফের শুনানি।

এসআইআর (SIR)-এ নাম বাদ পড়ার বিরুদ্ধে আবেদন তো হচ্ছে, কিন্তু সেই আবেদনের পরিণতি কী? কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে? আর কতগুলি এখনও ঝুলে রয়েছে? পশ্চিমবঙ্গে এসআইআর (SIR)-সংক্রান্ত মানুষের আবেদন দ্রুত নিষ্পত্তির দাবিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মামলায় এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে সেই হিসাব চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে (Supreme Court) মামলাটির শুনানি হয়। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘শুধু আপিল দায়ের করলেই তো হল না। বাস্তবে সেই আপিলগুলির কী হচ্ছে, কতগুলি নিষ্পত্তি হয়েছে, সেটাও আদালতকে জানতে হবে।’


আরও পড়ুন: ইরানের হামলার হুমকি! তুরস্ক থেকে গোপনে অন্য বিমানে চড়ে পলায়ন ট্রাম্পের!

অর্থাৎ, এসআইআর (SIR)-এ নাম বাদ যাওয়ার বিরুদ্ধে কত আবেদন জমা পড়েছে, সেই পরিসংখ্যানেই থামতে নারাজ শীর্ষ আদালত (Supreme Court)। অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত কতগুলি আপিলের নিষ্পত্তি করেছে, সেই পূর্ণাঙ্গ হিসাব কমিশনকে আদালতে (Supreme Court) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদহ-সহ একাধিক জেলায় অতিরিক্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরির আবেদনও রয়েছে মামলায়। আবেদনকারীর দাবি, বহু মানুষ আপিল করলেও দ্রুত শুনানি ও নিষ্পত্তি হচ্ছে না।

শুনানিতে এসআইআর (SIR)-এ নাম বাদ যাওয়ার সঙ্গে রেশন বা PDS সুবিধা বন্ধের অভিযোগও ওঠে। তবে বেঞ্চ স্পষ্ট করে জানায়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং তার ভিত্তিতে PDS বন্ধ করা পৃথক বিষয়। এমন অভিযোগ থাকলে তা নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ৩০ স্কুলছাত্রী, খাবার-জলে দূষণের আশঙ্কা

পাশাপাশি ট্রাইব্যুনাল ব্যবস্থার কার্যকারিতা নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে আদালত। ভবিষ্যতে পুরো অ্যাপিলেট ট্রাইব্যুনাল ব্যবস্থা নতুন করে ভাবা হতে পারে বলেও মন্তব্য করা হয়েছে। অনলাইনে বিচারকদের যুক্ত করে শুনানি চালানোর মতো আধুনিক ব্যবস্থার কথাও উঠে আসে। এদিন অবশ্য এসআইআর(SIR)-এ কারও নাম বাদ দেওয়া সঠিক না ভুল—সেই বিতর্কে ঢোকেনি শীর্ষ আদালত। আপাতত নজর একটাই—আপিল হচ্ছে, কিন্তু নিষ্পত্তি কত?

আগামী ২৫ আগস্ট মামলাটির ফের শুনানি।  এসআইআর (SIR) -সংক্রান্ত অন্যান্য বিচারাধীন মামলার সঙ্গেও এই মামলাটি যুক্ত করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। এবার তাই সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরে শুধু এসআইআর( SIR) -এর তালিকা নয়,ট্রাইব্যুনালের দরজায় গিয়ে কতজন বাস্তবে বিচার পেলেন, সেই আসল হিসাব।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/GmN8v_OXLOE?si=5VQ-4I5iDJyzpBV6″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>