দিল্লির সত্য নিকেতনে রবিবার একটি ছাত্রাবাস ভেঙে পড়ে সাতজনের মৃত্যু এবং একাধিক আহত হয়েছেন। এই ঘটনায় রাজধানীতে পড়তে আসা ছাত্রছাত্রীদের সুরক্ষা এবং বসবাসের ভয়াবহ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উন্নত ভবিষ্যতের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে আসে পড়ুয়ারা (Delhi Students)। পড়াশোনার পাশাপাশি তাদের অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার, দূষিত পানীয় জল এবং বাড়িওয়ালা ও দালালদের নানা হয়রানির সঙ্গে লড়াই করতে হয়।
সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে থেকে প্রতিদিন ঝুঁকির মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে। সত্য নিকেতনের ঘটনায় মৃত সাতজনের মধ্যেই ছয়জনই ছিলেন ছাত্র। আহত সকলেও ছাত্রছাত্রী। বাড়ির নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য ছেড়ে ইঞ্জিনিয়ারিং, নিট এবং সিভিল সার্ভিসের মতো পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে আসা পড়ুয়ারা (Delhi Students) জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ন্যূনতম নিরাপদ আবাসনে থাকতে পারছেন না।
আরও পড়ুন: দিল্লির মেস বাড়ি ধসে গ্রেপ্তার বাড়ির মালিক, রাজস্থানের ভিওয়াড়ি থেকে আটক হরিরাম বনসল
পশ্চিম দিল্লির ওল্ড রাজিন্দর নগর এলাকার ২ বছরর আগে এই এলাকাতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের বর্ষায় জলমগ্ন একটি কোচিং সেন্টারের বেসমেন্টে তিন ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যু (Delhi Students) হয়েছিল। বর্তমানে অধিকাংশ কোচিং সেন্টার নিরাপত্তাজনিত ত্রুটি সংশোধন করেছে এবং বিপজ্জনক বেসমেন্ট বন্ধ করেছে। কিন্তু এবার দেখা যাচ্ছে জরাজীর্ণ এবং অত্যন্ত বিপজ্জনক ছাত্রাবাস ও পিজির রমরমা।
করোলবাগের একটি পিজি এলাকায় দেখা গিয়েছে ভয়াবহ চিত্র। সারি সারি পুরনো ও জরাজীর্ণ বাড়ি রয়েছে। অনেকগুলিতে আবার রং নেই এবং দেওয়ালে স্যাঁতস্যাতে ভাব। ল্যাম্পপোস্ট এবং পুরনো এয়ার কন্ডিশনারের চারপাশে জট পাকানো বৈদ্যুতিক তার ঝুলছে, যা যে কোনও সময় অগ্নিকাণ্ড ঘটাতে পারে।
বাড়ির ভিতরের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। সরু ও ভাঙাচোরা সিঁড়ি, তার ধাপে জমে থাকা আবর্জনা, ছোট ছোট ঘর, অস্থায়ী রান্নাঘরে প্রয়োজনীয় আসবাবের অভাব এবং নোংরা ও জল জমে থাকা শৌচাগার—সব মিলিয়ে দুর্বিষহ পরিবেশ।
এক পরীক্ষার্থী (Delhi Students) জানিয়েছেন, ‘পরিষ্কার পানীয় জল পর্যন্ত পাওয়া যায় না। একজন পরীক্ষার্থী হিসেবে এখানে থাকা মানে জেলে থাকার মতো। বাড়ির মালিকরা হয়রানি করেন, দালালরাও হয়রানি করেন। আর জল নিয়ে তো সমস্যা আছেই। কখনও কখনও পাঁচ-ছ’দিন পর্যন্ত জল পাওয়া যায় না।‘ তিনি আরও বলেন, জল এলেও তা অনেক সময় নোংরা ও ধূসর রঙের হয়। যা দূষিত হওয়ারই আশঙ্কা বেশি।
আরও পড়ুন: দিল্লিতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, পলাতক মালিকের খোঁজে লুক আউট নোটিস
আরও এক পরীক্ষার্থী (Delhi Students) জানিয়েছেন, ‘সরকারি আধিকারিকরা এসে শুধু রাস্তা পরীক্ষা করেন। শুধু রাস্তা দেখলে হবে না, বাড়ির ভিতরেও দেখা উচিত। সিঁড়িগুলি এত সরু যে চারতলা পর্যন্ত উঠতে সমস্যা হয়। অথচ বাড়ির মালিকরা সুন্দর ও সুসজ্জিত বাড়িতে থাকেন।‘
সত্য নিকেতনের দুর্ঘটনার পর ছাত্রছাত্রীদের (Delhi Students) দুরবস্থা নিয়ে নজর দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত পুর কর্তৃপক্ষকে পিজি আবাসনগুলির অবস্থা এবং আইনি বৈধতা খতিয়ে দেখে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনার জন্য দিল্লিতে আসেন। তাঁরাই দেশের ভবিষ্যৎ। অথচ তাঁদের বসবাসের জায়গাগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়।
বিচারপতি বলেন, সরকার তার দায়িত্ব এড়াতে পারে না। ছাত্রছাত্রীদের জন্য হস্টেলের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মতে, ছাত্রাবাসে বিনিয়োগ করা আসলে দেশের ভবিষ্যতের জন্যই বিনিয়োগ।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/YZXuUfHoK5Q?si=fXTiJMWNlQ9thXfE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>