বুলেট ট্রেনের স্বপ্ন বাস্তবায়নের পথে, আমেদাবাদ স্টেশনের নির্মাণকাজে বিশেষ নজর রেলমন্ত্রীর

Photo: Eastern Railway

ভারতে জোরকদমে চলছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ। শনিবার আমেদাবাদ বুলেট ট্রেন স্টেশনের নির্মাণস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন নির্মাণস্থল পরিদর্শন করে তিনি মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন। পরিদর্শনের সময়ে তিনি স্টেশন নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট পরিকাঠামোর বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন বলে জানা গিয়েছে।

Photo: Eastern Railway

রেলমন্ত্রী জানিয়েছেন, আমেদাবাদ বুলেট ট্রেন স্টেশনকে সম্পূর্ণ আধুনিক মাল্টিমডেল টান্সপোর্ট হাবে তৈরি করা হবে। এই স্টেশনে ফ্লাইওভারের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো থাকবে। সেই পরিকাঠামোর উপর দিয়ে একাধিক ক্রসিং তৈরি করা হবে। আমেদাবাদের এই বুলেট ট্রেন স্টেশনটা এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে সেটা বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও মেট্রো পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। ফলে একটি জায়গা থেকে বিভিন্ন ধরনের গণপরিবহনের সুযোগ পাবেন যাত্রীরা। এর ফলে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

Eastern railway

এই প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই জন্য এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আধিকারিকদের নির্দেশ দেন। জানা গিয়েছে, স্টেশনের নকশা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, আমেদাবাদের ঐতিহ্যবাহী ঘুড়ি থেকে অনুপ্রাণিত হয়ে এই স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। এর মধ্যে দিয়ে শহরের সংস্কৃত, ঐতিহ্য ও অত্যাধুনিক পরিকাঠামোর এরটা সমন্বয় ঘটবে।


Photo: Eastern railway

কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, পরিবহন ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের যাত্রী পরিষেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। রেলমন্ত্রীর এই পরিদর্শন সেই লক্ষ্য পূরণে কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত করবে বলেই অনেকে মনে করছেন।