কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে অসুস্থতার কারণে দিল্লির স্যর গঙ্গারাম ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার জন্য তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যদিও তাঁর অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে প্রাথমিকভাবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
এই খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেসের অন্দরে উদ্বেগের সঞ্চার হয়েছে। দলের শীর্ষ নেতারা হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের অবনতি ঘটার কথা প্রকাশ্যে আসছে। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী তাঁর অনুগামীরা।