শুক্রবার ৬০তম নাথু লা বিজয় দিবস (60th Nathu La Victory Day) পালন করল সেনাবাহিনীর জওয়ান। সেই উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, আধিকারিক, কর্মী এবং প্রাক্তন সেনাসদস্যদের শুভেচ্ছা জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Prem Singh Tamang)। বিশেষ করে সিকিমে কর্মরত সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা (60th Nathu La Victory Day) জানান তিনি।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcmpsgolay%2Fposts%2Fpfbid02RhuV1LsLDGxYABE6yTEk6obc7a1YBqgCzhQUy485Nwd4Q27n72KCzs3Tmr4UEGoEl&show_text=true&width=500″ width=”500″ height=”250″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
বার্তায় মুখ্যমন্ত্রী (Prem Singh Tamang) ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব ও আত্মহত্যার প্রতি শ্রদ্ধা জানান। তিনি (Prem Singh Tamang) বলেন, এই ঐতিহাসিক দিন দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর অটুট অঙ্গীকারের কথা দেশবাসীকে স্মরণ করিয়ে দেয়।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে সিকিমে ধস, ভেসে গেল বালাসন নদীর ডাইভারশন
কর্তব্যরত অবস্থায় দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা সমস্ত সেনাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান তামাং। তাঁর (Prem Singh Tamang) কথায়, নাথু লা (60th Nathu La Victory Day) ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, দৃঢ়তা এবং জাতীয় সংকল্পের এক চিরস্থায়ী প্রতীক।
মুখ্যমন্ত্রী (Prem Singh Tamang) বলেন, প্রতিকূল ভূখণ্ড, কনকনে ঠান্ডা এবং কঠিন আবহাওয়ার মধ্যেও নাথু লায় (60th Nathu La Victory Day) দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন সেনারা। সিকিমে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং রাজ্যের অগ্রগতিতে কয়েক দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তামাং বলেন, সিকিমের মানুষ সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখেন এবং তাঁদের সেবা ও আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ।
আরও পড়ুন: বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, মালদহে নতুন নতুন এলাকা প্লাবিত
বিজয় দিবসে (60th Nathu La Victory Day) দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি নিজেদের অঙ্গীকার আরও দৃঢ় করার পাশাপাশি সেনাদের অদম্য মনোবলকে কুর্নিশ জানানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী(Prem Singh Tamang)।
দেখুন: ব্রিকসের ফাঁকে মোদী-পুতিন দ্বিপাক্ষিক বৈঠক, দিল্লিতে মুখোমুখি দুই রাষ্ট্রনেতা