হাসিনার পাসপোর্টের আবেদন খারিজের পরেই স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক!

Image: IANS

 অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারত-বাংলাদেশের পঞ্চম দফার কনসুলার বৈঠক। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় এই দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বৈঠক স্থগিত রাখার কথা প্রকাশ্যে এসেছে।

এর আগে ২০২৪ সালের ২৯ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ভারত ও বাংলাদেশের চতুর্থ দফার কনসুলার বৈঠক। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। উল্লেখ্য ওই বছরই আগস্ট মাসে গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর ঢাকা থেকে দিল্লিতে এসে আশ্রয় নেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেবে না বাংলাদেশ, জানাল তারেক রহমানের সরকার


সম্প্রতি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পাসপোর্ট এবং পরিচয়পত্র ফেরত চেয়ে ঢাকা বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন হাসিনা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় তারেক রহমানের সরকার। এই পরিস্থিতিতে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের জেরেই কি বৈঠক স্থগিত হয়ে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও বৈঠক পিছিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সূত্রের দাবি, সময়সূচি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে গত সপ্তাহে নয়াদিল্লির তরফেই বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। চলতি বছরে আর এই বৈঠক হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে তারেক রহমান সরকারের একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার

উল্লেখ্য, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক কনসুলার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্ত ব্যবস্থাপনা, ভিসার জটিলতা, দু’দেশে আটক নাগরিকদের দেশে ফেরানো, বন্দি প্রত্যর্পণ এবং পারস্পরিক আইনি সহযোগিতার মতো বিষয়গুলি আলোচনার তালিকায় থাকে। ফলে বৈঠক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=KXU_QeJGh819gJB8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>