ওমান উপকূলে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় কোনও দুঃখপ্রকাশ করেনি আমেরিকা। এদিকে পাল্টা সুর চড়িয়ে দাদাগিরি ফলাচ্ছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার এরকম আচরণের ইতিমধ্যেই তীব্র আপত্তি জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই ঘটনায় মোদীকে তোপ দেগেছেন। এবার আমেরিকার আচরণের বিরোধীতা করে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
শশী থারুর আমেরিকার উদ্দেশ্যে ‘বন্ধু’ তকমা ব্যবহার করে জানিয়েছেন, এই ঘটনার পরে বন্ধুর কোনও অনুতাপ নেই। আমেরিকা বন্ধু হলে এত নিষ্ঠুর হত না। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শশী থারুর। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমেরিকার দেওয়া বিবৃতি দেখে আমি অবাক। ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় আমেরিকা কোনও দুঃখপ্রকাশ করেনি। একজন বন্ধু কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে।’

Deeply shocking to read this official US statement, which contains absolutely no expression of regret or condolence for the loss of innocent Indian lives. How can a “friend” and strategic partner be so deeply insensitive?

Why couldn’t a non-compliant commercial vessel have been… pic.twitter.com/heUIOGuulG
— Shashi Tharoor (@ShashiTharoor) June 13, 2026

তবে তিনি এখানেই থামেননি। এর পাশাপাশি তিনি বলেন, ‘ওই জলপথে প্রতিটি ভারতীয় বাণিজ্যিক জাহাজেই ভারতীয় নাবিকেরা রয়েছেন। তাহলে এবার থেকে সবাইকেই কি মার্কিন হামলার শিকার হতে হবে?’ উল্লেখ্য, ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকা ‘দাদাগিরি’ করছে বলে দাবি রাহুল গান্ধীর।
লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, এই গোটা ঘটনায় আমেরিকা সহানুভূতি না দেখিয়ে উল্টে দাদাগিরি করে একের পর এক আদেশ দিচ্ছে। আর নরেন্দ্র মোদী অনুগত হয়ে আমেরিকার সেইসব আদেশ পালন করছেন। সম্প্রতি এই বিষয় নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর একটি মন্তব্যের কড়া নিন্দা করে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।
রাহুল এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্টে লেখেন, ‘ভারতীয় বাণিজ্যিক জাহাজে তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। তারপরেও আমেরিকা নির্দেশ দিয়ে যাচ্ছে। ভারতের মতো কোনও স্বাধীন দেশ আমেরিকার এই নির্দেশ দেওয়া কখনোই মেনে নেবে না। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন। অনুগত হয়ে তিনি শুধু নির্দেশ মেনে চলছেন।’ আমেরিকা ভারতীয় নাবিকদের উপরে যেভাবে দোষ দিচ্ছে, সেই বিষয়টাকেও কংগ্রেস তুলে ধরেছে।
রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেস সাংসদ শশী থারুরও এবার ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার কড়া নিন্দা করলেন।