মাঝআকাশে তীব্র টার্বুলেন্স, ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১২

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত বছরে আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি এখনও তরতাজা। খবরের শিরোনামে উঠে এসেছিল বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। সেই দুর্ঘটনা প্রাণ কেড়েছিল ২৭০ জনের। মঙ্গলবার ফের শিরোনামে উঠে এল এয়ার ইন্ডিয়ার বিমান। বড়সড় বিপদের হাত থেকে কোনওরকমে রক্ষা পেল থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, মঙ্গলবার মাঝ আকাশে আচমকাই বিমানটি ৩০০ ফুট নীচে নামতে শুরু করে। প্রবল টার্বুলেন্সে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে।

এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, এদিন ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI379 বিমানে ঘটনাটি ঘটে। সেই বিমানে ১৩৪ জন যাত্রী ছিলেন। বিমানটি নির্ধারিত উচ্চতায় উড়ছিল। সেই সময় আচমকাই বিমানটি প্রবল টার্বুলেন্সে পড়ে। এর ফলে উচ্চতায় পরিবর্তন হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি মাটি থেকে প্রায় ৩০০ ফুট উচ্চতা কমিয়ে দেয়। টার্বিলেন্সের জেরে বিমানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিল্টবেল্ট বাঁধা না থাকায় বেশ কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু বিমানের ভিতরে ছিটকে পড়ে আহত হন। এমনকী ওভারহেড লাগেজের বিন খুলে কিছু ব্যাগ-সহ সামগ্রী নীচে পড়ে যায়।

জানা গিয়েছে, ১২ জন আহতদের মধ্যে দুজন কেবিন ক্রু সদস্যও রয়েছেন। ঘটনায় আহতদের মাথায় ও ঘাড়ে আঘাত লেগেছে। বিমানের কেবিনের ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। বিমানের ভিতরে থাকা যাত্রীরা জানিয়েছেন, প্রবল টার্বুলেন্সে অনেকেই সিট থেকে ছিটকে পড়েছিলেন। এক যাত্রীর কথায়, ‘হঠাৎ করেই বিমানটি অনেকটা নীচে নেমে যায়। আমার মাথা বিমানের ছাদে ধাক্কা খায়। তারপর আমি বিমানের ভিতরে মাটিতে পড়ে যাই।’


<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#WATCH</a> | Delhi: Several passengers injured after Air India flight encounters severe air turbulence while travelling from Phuket to Delhi <a href=”https://t.co/OM1lXKRKcm”>pic.twitter.com/OM1lXKRKcm</a></p>&mdash; ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2084556278526087431?ref_src=twsrc%5Etfw”>August 4, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

তবে শেষ পর্যন্ত পাইলট বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণের পরে আহত যাত্রী ও কেবিন ক্রু-দের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ৪ আগস্ট ফুকেট-দিল্লিগামী রুটে চলাচলকারী AI379 বিমানটি মাঝ আকাশে স্বল্প সময়ের জন্য টার্বুলেন্সের মুখে পড়ে। এর ফলে সাময়িক উচ্চতায় পরিবর্তন ঘটে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের গুরুতর কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। আহতদের এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড টিম বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সবোর্চ্চ অগ্রাধিকার। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তারা প্রদান করছে বলে জানিয়েছে।