মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস, মুম্বই-সহ একাধিক জেলায় লাল সতর্কতা, বন্ধ স্কুল-কলেজ

Photo: Statesman

ভারী বৃষ্টিতে একেবারে জলমগ্ন মু্ম্বই। ফের মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে প্রসাসন। ভারতীয় আবহাওয়া দপ্তর(আইএমডি)-এর পূর্বাভাস অনুযায়ী, ৪-৬ জুলাই পর্যন্ত মুম্বই, রায়গড়, থানে, পালঘর, রত্না৩গিরি ও সিন্ধুদুর্গ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সাতারা, পুনে এবং নাসিকের ঘাট এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার অবনতির কারণে পালঘর জেলায় শুক্রবার থেকে টানা দুদিন সমস্ত স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আশঙ্কা, টানা বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমার পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।


<blockquote class=”twitter-tweet”><p lang=”mr” dir=”ltr”>4 ते 6 जुलै दरम्यान मुंबई-एमएमआर, कोकण आणि मध्य महाराष्ट्रातील घाट परिसरात मुसळधार पावसाचा अंदाज<br><br>मुंबई शहरासह रायगड, ठाणे, पालघर, रत्नागिरी आणि सिंधुदुर्ग जिल्ह्यांमध्ये 4 ते 6 जुलै दरम्यान मुसळधार पावसाचा अंदाज वर्तविण्यात आला आहे. तसेच, मध्य महाराष्ट्रातील सातारा, पुणे आणि…</p>&mdash; CMO Maharashtra (@CMOMaharashtra) <a href=”https://x.com/CMOMaharashtra/status/2073093790806749361?ref_src=twsrc%5Etfw”>July 3, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তরফে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদুর্গ জেলায় ৪-৬ জুলাই লাল সতর্কতা জারি করা হয়েছে।

মুম্বইয়ের মানুষদের জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। মুম্বইয়ের মানুষ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেল্পলাইনে 1916 নম্বরে যোগাযোগ করতে পারেন। পালঘরের বাসিন্দারা 02525-297474 বা 918237978873 নম্বরে যোগাযোগ করতে পারেন। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেল্পলাইনগুলি হল 022-25364779, 022-25301740 এবং 919372338827। থানে দুর্যোগ ব্যবস্থাপনা সেলের সঙ্গে 1800-222-108 এবং 8657887101 নম্বরে যোগাযোগ করতে পারেন। পানভেলের বাসিন্দারা 022-27458040 এবং 022-27458042 নম্বরে যোগাযোগ করতে পারেন।

অন্যদিকে, থানে জেলায় কমলা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। এর জন্য কল্যাণ-ডোম্বিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশন(কেডিএমসি) এলাকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ রাখার কথা বলা হয়েছে। এর আওতায় রাজ্য বোর্ড, সিবিএসই, আইসিএসই ও সিআইই-র অধীন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলি রয়েছে।

প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। প্রয়োজনে আরও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে জানানো হয়েছে।