মোদী আমেরিকার ‘অনুগত’, ভারতীয় নাবিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

ওমান উপসাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে বিশ্বরাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। এবার ভারতের রাজনীতিতেও তার আঁচ এসে পড়ল। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকা ‘দাদাগিরি’ করছে বলে দাবি রাহুল গান্ধীর।

লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, এই গোটা ঘটনায় আমেরিকা সহানুভূতি না দেখিয়ে উল্টে দাদাগিরি করে একের পর এক আদেশ দিচ্ছে। আর নরেন্দ্র মোদী অনুগত হয়ে আমেরিকার সেইসব আদেশ পালন করছেন। সম্প্রতি এই বিষয় নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর একটি মন্তব্য়ের কড়া নিন্দা করে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।

রাহুল এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘ভারতীয় বাণিজ্যিক জাহাজে তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। তারপরেও আমেরিকা নির্দেশ দিয়ে যাচ্ছে। ভারতের মতো কোনও স্বাধীন দেশ আমেরিকার এই নির্দেশ দেওয়া কখনোই মেনে নেবে না। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন। অনুগত হয়ে তিনি শুধু নির্দেশ মেনে চলছেন।’ আমেরিকা ভারতীয় নাবিকদের উপরে যেভাবে দোষ দিচ্ছে, সেই বিষয়টাকেও কংগ্রেস তুলে ধরেছে।

अमेरिकी हमलों में तीन भारतीय नाविकों की हत्या के चंद दिन बाद – न अफ़सोस, न माफ़ी। उल्टा, अमेरिका ने आदेश देना जारी रखा है।

उनके शब्द पढ़िए: “अमेरिकी सेना के आदेश तुरंत मानें।” कोई उल्लंघन “बर्दाश्त नहीं किया जाएगा।”

एक आज़ाद देश इस तरह की भाषा कभी नहीं सहेगा। लेकिन हमारे…
— Rahul Gandhi (@RahulGandhi) June 14, 2026

উল্লেখ্য, গোটা এই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে আগেই উল্লেখ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সরাসরি মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলে ভারতের তীব্র আপত্তির কথা জানিয়েছেন। এই বিষয়ে জয়শঙ্কর শনিবার একটি পোস্টে বলেন, ‘আজ সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। মার্কিন নৌবাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিকের নিহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ কিন্তু জয়শঙ্করের সেই পোস্ট আমেরিকা ভালোভাবে নেয়নি।

শনিবার মার্কো রুবিও এস জয়শঙ্করকে সাফ জানিয়েছেন, জলপথে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্যই আমেরিকান সেনাবাহিনী অবরোধ জারি করেছে। ইরানি তেলের অবৈধ পরিবহণ ও হরমুজ় প্রণালীতে অবরোধ লঙ্ঘন কোনওভাবেই মেনে নেওয়া হবে না। মার্কিন বিদেশ সচিবের এই বার্তার পরেই মোদীকে নিশানা করে পোস্ট করেন রাহুল গান্ধী।