সমাজমাধ্যমে রাজনৈতিক সমালোচনয় গ্রেপ্তার নয়

প্রতিনিধিত্বমূলক চিত্র

সমাজমাধ্যমে কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তাঁর বিরুদ্ধে যান্ত্রিকভাবে’ অভিযোগ দায়ের করে গ্রেফতার করা বা কোনও ধরনের হেনস্থা করা যাবে না। তেলঙ্গানা হাই কোর্টের দেওয়া একটি নির্দেশ বহাল রেখে এই রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল।

সমাজমাধ্যমে মন্তব্যের কারণে সম্প্রতি একাধিক রাজ্যে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। সমাজমাধ্যমে রাজনৈতিক মন্তব্য করার কারণে তেলেঙ্গানায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট তার নির্দেশে জানিয়েছিল, সমাজমাধ্যমে রাজনৈতিক সমালোচনা করলেই কাউকে গ্রেফতার করা যায় না। কোনও বক্তব্য কারও পছন্দ নাও হতে পারে। কিন্তু সেই বক্তব্যে যদি যুক্তি থাকে তবে কাউকে হেনস্থা করতে পারে না পুলিশ ও প্রশাসন।

তেলেঙ্গানা হাইকোর্টের সেই নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তার নির্দেশে স্পষ্ট বলেছেকোনও অভিযোগ দায়ের হলেই পুলিশ পদক্ষেপ করতে পারবে না। প্রশাসনকে সময় নিয়ে তদন্ত করে দেখতে হবে যেআদৌ সেই অভিযোগের ভিত্তি আছে কিনা। সংশ্লিষ্ট পোস্টটি বাক‌ স্বাধীনতা মেনে করা হয়েছে কিনা।  যদি দেখা যায়, বাক‌ স্বাধীনতা সংক্রান্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পোস্ট করা হয়েছে একমাত্র সেক্ষেত্রেই কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। পুলিশ ও প্রশাসনকে অতিসক্রিয়তা’ থেকে  দূরে থাকার পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত।