তিনদিনের ভারত সফরে আসছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ২২ অক্টোবর মোদীর সঙ্গে বৈঠক

Image: ANI

ভারত সফরে আসছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক (Donald Tusk)। আগামী ২১ থেকে ২৩ অক্টোবর তিন দিন ভারতে থাকবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর এই সফর। সোমবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, পারস্পরিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।  (Narendra Modi)

পোল্যান্ডের প্রধানমন্ত্রীর  (Narendra Modi) সঙ্গে ভারতে আসছেন সে দেশের অর্থ ও অর্থনীতি মন্ত্রী আন্দ্রেজ ডোমানস্কি এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড টাস্কের এটি দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১০ সালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারত সফর করেছিলেন। এ ছাড়া ২০১৭ সালে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে ভারত-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছিলেন তিনি।

আরও পড়ুন: টাইগার শ্রফের হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, রাজস্থানের কোট থেকে পাকড়াও


বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন টাস্ক। ২০২৪ সালের আগস্টে মোদী পোল্যান্ড সফর করেছিলেন। সেই সময় ভারত-পোল্যান্ড সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করা হয়েছিল।

বেঙ্গালুরুতে যাওয়ার কথা রয়েছে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর। সেখানে তথ্যপ্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্র-সহ বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে আগামী ২২ অক্টোবর নয়াদিল্লিতে এবং ২৩ অক্টোবর বেঙ্গালুরুতে ভারত-পোল্যান্ড বিজনেস ফোরামের আয়োজন করা হবে।

আরও পড়ুন: টাইগার শ্রফের উপর হামলাকারীদের ‘কাপুরুষ’ বললেন ফড়নবিশ, দ্রুত গ্রেপ্তারির আশ্বাস মুম্বাই পুলিশের

বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, আধুনিক প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেসের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির মতো ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই সফরের লক্ষ্য।

দেখুন: বাঙালি সাজে প্যান্ডেল হপিংয়ে রাজকুমার রাও, মহাষ্টমীতে সৌরভের সঙ্গে পুজো পরিক্রমা