জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী পরপর চড় মারতে থাকে। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো ইস্যু নিয়ে জয়পুরে বিক্ষোভ সমাবেশের ডাক দেন অভিজিৎ। শহিদ স্মারকে তাঁরা সকলে একত্রিত হলে আচমকাই সেখানে হাজির হন দুষ্কৃতীরা। অভিজিৎ সেখানে সবে হাজির হন। রীতিমত তাঁকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন তাঁর গুণমুগ্ধ ভক্তরা। এই সময়ের দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে পরপর চড় মারতে থাকে। ককরোচ পার্টির সমর্থকেরা তাঁদের ধরে ফেলেন। পুলিশে দেওয়ার আগে তাদের মারধরও করা হয় বলে শোনা গিয়েছে। ঘটনাস্থল থেকেই পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
এদিকে আজ প্রতিিবাদীদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে দুর্নীতি ও পেপার লিকের মত বিষয় নিয়ে স্লোগান লিখে এনেছিলেন অভিজিতের সমর্থকেরা। এদিনের সমাবেশে সেই সব প্ল্যাকার্ড দেখানোর পাশাপাশি স্লোগানও দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। আচমকাই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের অন্যতম জনপ্রিয় চর্চার বিষয় হল ককরোচ জনতা পার্টি। খাতায়কলমে এর কোনো রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব না থাকলেও জনপ্রিয়তার নিরিখে দেশসের অন্য সব বহবড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই পার্টি। যদিও তারপরেই এক্স হ্যান্ডেল থেকে উধাও হয়ে যায় এই পার্টি। আইবির তরফে দাবি করা হয় এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপদজনক। অন্যদিিকে প্রতিষ্ঠাতা অভিজিতের কথায় ‘এই অ্যাকাউন্ট থেকে কোন অন্যায় মন্তব্য করা হয়নি। উসকানিমূলক পোস্টও করা হয়নি।‘ তবে দেশের যুবাদের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে এই দলটির।