কাশ্মীরে স্থানীয় সক্রিয় জঙ্গি নেই! শেষ লস্কর জঙ্গির মৃত্যুর পর দাবি অমিত শাহের, ৩৭০ ধারা তুলে নেওয়াকে কৃতিত্ব

Image: SNS

কাশ্মীর উপত্যকায় আর কোনও সক্রিয় স্থানীয় জঙ্গি নেই। বর্তমানে যারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, তারা সকলেই বিদেশি। শনিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনকাউন্টারে লস্কর-ই-তৈবার জঙ্গির মৃত্যুর পরেই এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, কাশ্মীরে লস্করের সঙ্গে যুক্ত শেষ সক্রিয় স্থানীয় জঙ্গিকেও নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী।

অরুণাচল প্রদেশের বান্দেরদেওয়ায় রাষ্ট্রপতির পুলিশ কালার সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে অমিত শাহ বলেন, ‘কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত শেষ সক্রিয় স্থানীয় জঙ্গিকে নিকেশ করেছে কাশ্মীর পুলিশ। এর ফলে আজ গর্বের সঙ্গে বলতে পারি, কাশ্মীর উপত্যকায় আর কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই। যারা রয়েছে, তারা সকলেই বিদেশি জঙ্গি।‘

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Famitshahofficial%2Fvideos%2F1435064705447979%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>


নব্বইয়ের দশকের কাশ্মীর পরিস্থিতি নিয়ে স্মৃতিচারণ

কাশ্মীরের নব্বইয়ের দশকের নিরাপত্তা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময় উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ভারত আর কতদিন কাশ্মীরের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল।

আরও পড়ুন: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০ শতাংশের মালিক সোনিয়া গান্ধী! নিশানা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

তাঁর কথায়, ‘সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ইংল্যান্ডে চলে গেলেও নিরাপত্তাবাহিনীর সাহস ও বীরত্বের কারণেই কাশ্মীর দেশের সঙ্গে যুক্ত ছিল। নব্বইয়ের দশকে উপত্যকার পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। জঙ্গিবাদ তখন শীর্ষে পৌঁছেছিল। কিন্তু নিরাপত্তাবাহিনী নিজেদের দায়িত্ব পালন করে কাশ্মীরগে দেশের সঙ্গে অটুট রেখেছি।‘

৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারে বিচ্ছিন্নতাবাদী মনোভাবে ইতি, দাবি শাহের

নয়ের দশকের পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে অমিত শাহ দাবি করেন, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে কাশ্মীরের তরুণ প্রজন্মের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের ইতি ঘটে।

আরও পড়ুন: পন্নুকে খুনের ষড়যন্ত্রে আমেরিকায় ১৯ বছরের কারাদণ্ড নিখিল গুপ্তের, ১ লক্ষ ডলারের সুপারির তথ্য প্রকাশ বিচার বিভাগের

তিনি বলেন, ‘২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সময় বিরোধীরা একজোট হয়ে প্রশ্ন তুলেছিল, ৩৭০ অনুচ্ছেদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক কী? আজ পরশুরামের এই ভূমি থেকে গোটা দেশকে গর্বের সঙ্গে জানাতে চাই, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ফলে কাশ্মীরের তরুণদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের অবসান ঘটেছে। তার ফলেই আজ কাশ্মীর উপত্যকায় কোনও কাশ্মীরি যুবক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নেই। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।‘

অরুণাচল পুলিশকে রাষ্ট্রপতির বিশেষ সম্মান

এদিন অরুণাচল প্রদেশ পুলিশের হাতে রাষ্ট্রপতির পুলিশ কালার সম্মান তুলে দেওয়া হয়। এই সম্মানকে রাজ্যের পুলিশ বাহিনী, সাধারণ মানুষ এবং প্রশাসনের কাছে গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন অমিত শাহ। অরুণাচল প্রদেশের কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। শাহ বলেন, দেশের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধই ও উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=DzesQsle9Dbb1FTL” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>