পন্নুকে খুনের ষড়যন্ত্রে আমেরিকায় ১৯ বছরের কারাদণ্ড নিখিল গুপ্তের, ১ লক্ষ ডলারের সুপারির তথ্য প্রকাশ বিচার বিভাগের

Image: IANS video grab

খালিস্তানি বিচ্চিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুকে আমেরিকার মাটিতে খুনের ষড়যন্ত্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিল মার্কিন আদালত। শুক্রবার নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রক্টের ফেডারেল আদালতের বিচারক ভিক্টর মারেরো এই সাজা ঘোষণা করেন। প্রায় ৮০ মিনিটের শুনানি শেষে ২৩৫ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সার্দান ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের মার্কিন অ্যাটর্নির দপ্তর এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পন্নুকে হত্যার ষড়যন্ত্র-সহ তিনটি অভিযোগে দোষ স্বীকার করেছিলেন ৫৫ বছর বয়সি নিখিল। অর্থের বিনিময়ে খুনের পরিকল্পনা এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের মতো অভিযোগ রয়েছে। শুনানির সময় আদালতে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য অনুতাপ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ফ্লাইদুবাই কাণ্ডে ভারতের যোগসূত্র খুঁজছে এনআইএ, আমিরশাহিকে চিঠি


তবে নিখিলের জন্য ২৪ বছরের কারাদণ্ড চেয়েছিল মার্কিন সরকার। আদালতে জমা দেওয়া নথিতে সরকারের দাবি ছিল, তাঁর আচরণ ছিল ‘নৃশংস ও বেপরোয়া’। পন্নুর রাজনৈতিক মতাদর্শের কারণেই তাঁকে হত্যা পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। এই ষড়যন্ত্রে একজন ভারতীয় সরকারি কর্মচারীও ছিলেন বলে দাবি মার্কিন সরকারের। অন্যদিকে, নিখিলের আইনজীবীরা তাঁর ১২ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছিলেন।

শুনানিতে পন্নু দাবি করেন, তাঁকে হত্যার ষড়যন্ত্রের জেরে ১,২০০ দিনেরও বেশি সয়ম ধরে তাঁর স্বাভাবিক আইনি পেশা ব্যাহত হয়েছে।  আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিক পন্নুকে ভারত ইতিমধ্যে জঙ্গি বলে ঘোষণা করেছে। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর স্বঘোষিত জেনারেল কাউন্সেল তিনি। এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তাঁর নাম রয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড এই সাজাকে স্পষ্ট সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, আমেরিকার মাটিতে বা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে হিংসার ষড়যন্ত্র করলে কাউকেই বিচারের আওতার বাইরে রাখা হবে না। তাঁর আরও দাবি, ভারতে বসেই নিখিল পরিকল্পিতভাবে এই হত্যার ছকে সাহায্য করেছিলেন।

আরও পড়ুন: খড়্গপুর আইআইটিতে মোদী, ‘পরিবর্তিত’ ভারতের কথা তুলে ধরলেন তিনি

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে সহ-অভিযুক্ত বিকাশ যাদবের নির্দেশে পন্নকে হত্যার জন্য ভাড়াটে খুনি জোগাড়ের চেষ্টা করেন নিখিল। যাঁর সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, তিনি আসলে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-র এক গোপন চর ছিলেন। তাঁকে হত্যার জন্য ১ লক্ষ ডলার দেওয়ার কথাও বলা হয়েছে। ৯ জুন ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল বলে অভিযোগ।

এরপর বিকাশের কাছ থেকে পন্নর ঠিকানা, ফোন নম্বর ও দৈনন্দিন গতিবিধির তথ্য পান নিখিল। সেগুলি ওই গোপন চরকে পাঠানোর পাশাপাশি পন্নুর উপর নজরদারির ছবিও বিকাশকে পাঠাতেন বলে অভিযোগ। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার হন নিখিল। পরে তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=hRmGfZGQ8SkDJRkt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>