ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মি মচ্ছরের উপর হামলার ঘটনায় এবারর তদন্তে নামছে ভারতও। এই ঘটনার তদন্তের অনুমতি চেয়ে সংযুক্ত আরব আমিরশাহির কাছে চিঠি পাঠিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মূল তদন্তের দায়িত্বে রয়েছে আমিরশাহির সংশ্লিষ্ট সংস্থাগুলি। তাদের কাছে ঘটনার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চেয়ে পাঠিয়েছে এনআইএ। হামলার ঘটনায় কোনও ভারতীয় যোগসূত্রে রয়েছে কি না, তা খতিয়ে দেখাই ভারতের তদন্তকারী সংস্থার লক্ষ্য।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে ভারতীয় পাইলট স্মিতের উপর হামলা চালান ওমানের কো-পাইলট হামাম-আল হাম্মামি। তদন্তকারীদের দাবি, হত্যা করে বিমানটিকে হাইজ্যাক করার প্ল্যান ছিল অভিযুক্তের। ককপিটের ভিতরেই দুই পাইলটের মধ্যে ধস্তধস্তি শুরু হয়। সেই সময় ধারাল অস্ত্র দিয়ে স্মিতকে আঘাত করা হয়। আহত অবস্থায় কোন রকমে ককপিটের দরজা খুলে দেন তিনি। পরে যাত্রী ও বিমানকর্মীরা স্মিতকে উদ্ধার করেন। অভিযুক্ত কো-পাইলটের সঙ্গে ভারতের কোনও ব্যক্তি বা গোষ্ঠীর যোগাযোগ আছে কি না তা জানতে চায় এনআইএ।
শুক্রবার এনআইএ-র ডিরেক্টর জেনারেল রাকেশ আগরওয়াল জানান, তদন্তের স্বার্থে সংযুক্ত আরব আমিরশাহির কাছে কিছু নথি চাওয়া হয়েছে। পাশাপাশি, সে দেশের কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারতীয় তদন্তকারী সংস্থা। আপাতত আমিরশাহির উত্তরের অপেক্ষায় রয়েছে এনআইএ। এমএলএটি-র আওতায় এই চিঠি পাঠিয়েছে এনআইএ।
তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী, অভিযুক্ত হামাম-আল হাম্মামি অস্ট্রেলিয়া ও ব্রিটেনে পড়াশোনা করেছেন। ওই দুই দেশে থাকাকালীন তিনি কাদের সঙ্গে মেলামেশা করতেন, তাঁর পরিচিতদের মধ্যে কোনও ভারতীয় ছিলেন কি না, কিংবা ভারতীয় কারও সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে উঠেছিল কি না, তা জানতে চাইছে এনআইএ। উল্লেখ্য, ভারতীয় পাইলটের উপর হামলার ঘটনায় গত অক্টোবরেই এফআইআর দায়ের করেছইল এনআইএ। বিমান ছিনতাইয়ের চেষ্টা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=hRmGfZGQ8SkDJRkt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>