হিমালয়ে লাগাতার উন্নয়মূলক কাজের জন্যই নেপালে বিপর্যয়, দাবি পরিবেশবিদ সুনীতা নারাইনের

Image: IANS

নেপালে সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান (Nepal Flash Flood) এবং বিপর্যয়ের সঙ্গে হিমালয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলতে থাকা উন্নয়নমূলক কাজকে সরাসরি দায়ী করেছেন বিশিষ্ট পরিবেশবিদ সুনীতা নারাইন (Sunita Narain)। তিনি দাবি করেছেন, কয়েক দশক ধরে প্রকৌশলনির্ভর উন্নয়নের নামে এমন ধারণা তৈরি হয়েছে যে, মানুষ চাইলে নদী ও পাহাড়েক নিজের ইচ্ছেমতো বদলে দিতে পারে। আর সেই ভুল ধারণার ফলই আজ প্রকৃতির ভয়াবহ(Nepal Flash Flood) রূপ ধরে সামনে এসেছে।

দিল্লির গবেষণা সংস্থা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (CSE)-এর ডিরেক্টর জেনারেল সুনীতা নারাইন (Sunita Narain) বলেন, হিমালয় অঞ্চলে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। নদী ও পাহাড়ের স্বাভাবিক পরিবেশ এবং প্রবাহ ব্যবস্থার উপর এই ধরনের নির্মাণকাজের প্রভাব পড়ছে। তাঁর কথায়, বর্তমানে যে বিপর্যয় দেখা যাচ্ছে, তা প্রকৃতির সেই প্রতিক্রিয়ারই ফল।

আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়াল, আট দিনেও চলছে উদ্ধারকাজ


অষ্টম আন্তর্জাতিক সাসটেইনেবিলিট এডুকেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি (Sunita Narain) বলেন, জলবায়ু সঙ্কটের মতো অস্তিত্বের সঙ্কট মোকাবিলায় শুধু নতুন নতুন রিপোর্ট তৈরি ব ছোটখাটো পদক্ষেপ যথেষ্ট নয়। প্রয়োজন সমস্যার মূল কারণ চিহ্নিত করে বড় ধরনের পরিবর্তন আনা।

দিল্লির বায়ুদূষণের উদাহরণ তুলে সুনীতা নারাইন (Sunita Narain) বলেন, কয়েকটি বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামালেই দূষণ সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, বায়ুদূষণ কমাতে হলে শহরের যাতায়াত ব্যবস্থাকেই নতুনভাবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: দেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা চাইল নেপাল পুলিশ, বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা

তিনি (Sunita Narain) বলেন, ব্যক্তিগত গাড়িনির্ভর পরিবহনের পরিবর্তে জনপরিবহন ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। যাতে মানুষ সহজেই হাঁটা, সাইকেল, প্যারাট্রানজিট, মেট্রো কিংবা বাসের মতো পরিবহন ব্যবস্থা করতে পারেন।

পরিবেশবিদের মতে, নেপালের সাম্প্রতিক বিপর্যয় (Nepal Flash Flood) আবারও মনে করিয়ে দিচ্ছে যে, প্রকৃতির নিয়ম উপেক্ষা করে উন্নয় চালিয়ে গেলে তার ভয়াবহ মূল্য দিতে হতে পারে। হিমালয়ের মতো অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেখুন: দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলন, বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদী