মধ্যপ্রদেশের চিত্রকূটে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল

প্রতীকী চিত্র

নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে হয়ে গিয়েছে এক তীব্র প্রতিবাদ। আর সেই প্রতিবাদের জের এমনই যার জন্য পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তারই মধ্যে সামনে এল নক্কারজনক ঘটনা। মধ্যপ্রদেশের চিত্রকূটে এক নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও পুলিশের তরফে জানা গিয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে তা ওই ঘটনার নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধর্ষণের ঘটনাটি ঘটেছে দেবাঙ্গনা ভ্যালিতে। যা বাহিলপুর পুলিশ স্টেশনের কাছে রয়েছে। নির্যাতিতা পড়ুয়া তার বন্ধুর সঙ্গে দেখা করতে ওই জায়গায় গিয়েছিল। সেখানেই তাদের আক্রমণ করে বেশ কয়েকজন।

নির্যাতিতার তরফে জানা গিয়েছে অভিযুক্ত তিনজন প্রাথমিকভাবে তাদের পথ আটকায়। তারপরে আরও কয়েকজনকে ডেকে পাঠায়। তারপরে নির্যাতিতার বন্ধুর সামনেই তাকে ধর্ষণ করা হয়। যদিও জানা গিয়েছে পুরো ঘটনার ভিডিও এক ব্যক্তি রেকর্ড করেছিলেন। যা পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল। যদিও এই ঘটনা মানতে চায়নি পুলিশ। জানা গিয়েছে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।অভিযুক্ত ৩ জনকে জেলে পাঠানো হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।


চলতি বছরে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। শুরু হয়েছিল জেনজি আন্দোলন। আর শুধু তাই নয়। এই আন্দোলনে সামিল হয়েছিলেন  সোনম ওয়াংচুক। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হলে সেখানে আসেন একাধিক বাম ছাত্র কর্মীরা। পরিস্থিতি এমন হয় যে এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। কলকাতার রাজপথেও এই আন্দোলন শুরু হয়েছিল। সেখানেও যোগ দিয়েছিল বাম ছাত্ররা। তবে সেই আন্দোলন পরিস্থিতি ক্রমে ধুন্ধুমার হয়ে উঠেছিল। আহত হয়েছিলেন একাধিক সাংবাদিকেরা।  পরবর্তীতে এই আন্দোলনের জেরে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এমনকি সংসদেও আনা হয় নতুন প্রশ্নফাঁস বিল। আশা করা হচ্ছে আগামীতে কমবে এই ঘটনা।