‘প্রাইম ইনফ্লুয়েন্সার’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ অভিজিৎ দীপকের

Image: ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)  ‘গেট রেডি উইথ মি’ (Get Ready With Me ) ভিডিওকে কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) । ইনস্টাগ্রামে মোদীর (Narendra Modi) পোস্ট করা একটি ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে (Narendra Modi) ‘প্রাইম ইনফ্লুয়েনসার’ (Prime Influencer) বলে নিশানা করেছেন।

আরও পড়ুন: মূল অভিযুক্তকে অধরা রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে চার্জশিট দিল সিবিআই

শুক্রবার ‘জাতীয় হ্যান্ডলুম দিবস’ ( National Handloom Day)। সেই উপলক্ষে বৃহস্পতিবার রাতে ‘জাতীয় হ্যান্ডলুম দিবস’ ’ ( National Handloom Day) উপলক্ষে হাতে বোনা তাঁতের পণ্য ব্যবহারের পরামর্শ দেন মোদী  (Narendra Modi)। সেই সঙ্গে সেগুলি নিয়ে ‘গেট রেডি উইথ মি’ (Get Ready With Me ) নামে ছোট ছোট ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে শেয়ার করা আহ্বান জানান। পাশাপাশি শুক্রবার নিজের সমাজমাধ্যমে ‘জাতীয় হ্যান্ডলুম দিবস’ ( National Handloom Day) উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি (Narendra Modi)। সেই সঙ্গে তাঁত শিল্পীদের স্যালুটও করেছেন তিনি (Narendra Modi)।


<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnarendramodi%2Fposts%2Fpfbid02Hk36YgJuMjKiUAoyEwmabXek1ESj5MWoAy75Asyttx1H5j8BmFrS5SXoA3JJZAUNl&show_text=true&width=500″ width=”500″ height=”335″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

গতকালের ভিডিওতে মোদী (Narendra Modi) বলেন, ৭ আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস ( National Handloom Day)। এই উপলক্ষে ভারতের বৈচিত্র্যময় হাতে বোনা তাঁতের পণ্যকে আরও জনপ্রিয় করে তুলতে সবাই যেন নিজেদের পছন্দের হ্যান্ডলুম পোশাক বা সামগ্রী নিয়ে ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেন।

আরও পড়ুন: আজও কলকাতায় বৃষ্টি, রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সতর্কতা দক্ষিণে

মোদী   (Narendra Modi) নিজের ভিডিওতে বলেন, ১৯০৫ সালের ৭ আগস্ট ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক দিনের চেতনাকে সামনে রেখে দেশীয় পণ্যের প্রচার ও ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি   (Narendra Modi)। পাশাপাশি বলেন, সম্প্রতি যেমন সবাই উৎসাহের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করেছেন, তেমনি জাতীয় হ্যান্ডলুম দিবসও ( National Handloom Day) উদযাপন করা উচিত।

প্রধানমন্ত্রী   (Narendra Modi) আরও বলেন, সমাজ মাধ্যমে বেশি বেশি হ্যান্ডলুম  ( National Handloom Day) ভিত্তিক ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতের ঐতিহ্যবাহী তাঁতশিল্প সম্পর্কে জানতে পারবেন। এতে একদিকে যেমন ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য এগিয়ে যাবে, অন্যদিকে তাঁতি, ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষের আর্থিক উন্নতিও হবে।

দেখুন: জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী মোদীর

অন্যদিকে, ‘প্রাইম ইনফ্লুয়েন্সার’ ( Prime Influencer) মন্তব্যের মাধ্যমে অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)সমাজ মাধ্যমে প্রচার কৌশলকে ব্যঙ্গ করেছেন বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘গেট রেডি উইথ মি’ (Get Ready With Me)-এর মতো ইনফ্লুয়েন্সার-ধাঁচের কনটেন্ট ব্যবহার করে সরকারি প্রচারের প্রবণতাকেই ইঙ্গিত করেছেন বলে অনেকের মত।