জিডিপি বৃদ্ধি নিয়ে ভিডিও বার্তা মোদীর, রাহুলকে তোপ

Image: IANS

বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নানা সঙ্কটের মধ্যেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের জিডিপি বৃদ্ধির রিপোর্ট প্রকাশের পর বিদেশ থেকেই একটি ভিডিওবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। নাম না করে রাহুল গান্ধীকে তোপ দাগেন তিনি।

এসসিও সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিনি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রয়েছেন। মঙ্গলবার সকালে সেখান থেকেই সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা দেন তিনি (Narendra Modi)।

আরও পড়ুন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বিপদে পড়তে পারে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহর, জানাল রাষ্ট্রসঙ্ঘ


৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধি নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

সোমবার কেন্দ্রীয় সরকার জিডিপি-র রিপোর্টে প্রকাশ করেছেন। সরকারি তথ্য অনুসারে, চলতি আর্থিক বছরে ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের জিডিপির হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৭.৮ শতাংশ।

এই বৃদ্ধির হার প্রত্যাশিত ৭.১ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। মঙ্গলবার সেই পরিসংখ্যানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘৭.৮ শতাংশ বৃদ্ধির হার। এটা শক্তিশালী সংখ্যা। আত্মবিশ্বাস আরও বাড়ল।‘

বিশ্বে অস্থিরতা, তবু এগোচ্ছে ভারত

মঙ্গলবার ভিডিওবার্তায় মোদী (Narendra Modi) বিশ্ব পরিস্থিতির কথাও তুলে ধরেন। তাঁর কথায়, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত যুদ্ধ এবং নানা সঙ্কটে জর্জরিত। সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। কোভিড অতিমারির পর থেকে বিশ্বে এখনও স্থিরতা ফেরেনি।

এই পরিস্থিতির মধ্যেও ভার দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, ভারত ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। যদিও দেশের কিছু মানুষ এখনও হতাশায় ডুবে রয়েছেন এবং তাঁরা ভুল তথ্য ছড়াচ্ছেন।

নাম না করে রাহুলকে কটাক্ষ

এরপরেই নাম না করে লোকসভার দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন মোদী (Narendra Modi)। রাহুলের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির প্রসঙ্গ টেনে মোদী (Narendra Modi) সেটিকে ‘ঝুট কি গুঞ্জ’ অর্থাৎ মিথ্যার প্রতিধ্বনি বলে নিশানা করেন।

আরও পড়ুন: হড়পা বানে নেপালে মৃত ৯৭৮, নিখোঁজ প্রায় ৪ হাজার, নুয়োকোটের একটি বাড়িতে মিলল ২৩ জনের দেহ, রসুয়ায় নিখোঁজ ৩৫০ পড়ুয়া

ফের আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল

ভিডিওবার্তায় এদিন ফের তিনি (Narendra Modi) ‘স্বদেশি’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর উপর জোর দেন। মোদী বলেন, দেশ যদি স্বদেশি পণ্য ও আত্মনির্ভরতার পথে আরও বেশি গুরুত্ব দেয়, তাহলে স্বাধীনতার ১০০ বছর পূর্তির সময় দেশের নবীন প্রজন্মের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে।

আত্মনির্ভরতার প্রসঙ্গেই তিনি দেশবাসীর উদ্দেশে তিনটি পরামর্শ দেন। মোদী (Narendra Modi)বলেন, অবসর কাটাতে বিদেশে না যাওয়াই ভালো। বিদেশে গিয়ে বিয়ে করার প্রবণতাও এড়িয়ে চলা উচিত। পাশাপাশি, প্রয়োজন না থাকলে সোনা না কেনার পরামর্শও দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মাঝেও ভারতে আর্থিক অগ্রগতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী (Narendra Modi) স্পষ্টতই আত্মনির্ভরতা ও স্বদেশি পণ্যের ব্যবহারের উপর আরও বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন।

দেখুন: narendra mবিশ্বজুড়ে যুদ্ধ-সংকটের মধ্যেও ভারতের ৭.৮% বৃদ্ধি, দেশবাসীকে কুর্নিশ মোদীর