মোদীর ফের ভিডিও বার্তা, অশ্লীল ভাষায় আক্রমণকারীদের ক্ষমা করলে প্রধানমন্ত্রী

Image: X/@narendramodi

শুক্রবার রাতে ফেল সমাজমাধ্যমে ভিডিওবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যুবসমাজের উদ্দেশে ভিডিওতে বার্তা দেন তিনি। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সময় তাঁর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করার অভিযোগ ওঠে। মধ্যরাতের এই ভিডিওতে তিনি শাস্তির বদলে ক্ষমা ও সংশোধনের বার্তাই তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ভিডিওতে মোদী বলেন, যন্তর মন্তরের ঘটনাটি শুধু দেশ নয়, বিশ্বের বহু মানুষ দেখেছেন। তাঁর অভিযোগ, কিছু তরুণ-তরুণী এমন ভাষা ব্যবহার করেছেন, যা সভ্য সমাজের জন্য সঠিক নয়। তিনি জানান, তাঁকে ব্যক্তিগতভাবে কটূক্তি করার পাশাপাশি তাঁর মায়ের বিরুদ্ধে অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়। তবে সেই প্রসঙ্গ টেনেও মোদী বলেন, অল্প বয়সে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সমাজে ভাষা ও সংস্কৃতির অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের মুখে এমন শব্দ শোনা অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, এই তরুণদের দূরে সরিয়ে না দিয়ে ভালোবাসা ও সঠিক দিশা দেখানোর দায়িত্ব সমাজেরই। আদালত বা কঠোর শাস্তি দিয়ে সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্য বোঝাতে একটি উপমাও দেন মোদী। তিনি বলেন, কখনও কখনও অসাবধানতাবশত দাঁতের চাপে জিভ কেটে রক্ত বেরোয় কিন্তু তাই বলে কেউ নিজের দাঁত ভেঙে ফেলে না। কারণ দাঁত ও জিভ দুটোই শরীরের অংশ। একইভাবে দেশের তরুণরাও সমাজেরই অংশ, তাই তাঁদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলেই মত প্রধানমন্ত্রীর।

Abuses never solve anything.

Let’s guide the misguided.

Let’s work together.

Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL
— Narendra Modi (@narendramodi) July 31, 2026

যুবসমাজের উদ্দেশে তাঁর আহ্বান, সবাই মিলে দেশের উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করা এবং নতুন কিছু শেখা চেষ্টা করা। তিনি বলেন, দেশের অগ্রগতির সঙ্গে যুবকদের ভবিষ্যৎও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাঁদের সাফল্য ও উজ্জ্বল আগামীই তাঁর স্বপ্ন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আগের মতোই এদিনও বক্তৃতায় ‘ফ্রেন্ডস’ ও ‘দোস্ত’ সম্বোধন ব্যবহার করেন মোদী। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মেটা ইন্ডিয়ার প্রধান-সহ কয়েকজনের বিরুদ্দে তেলাঙ্গানা পুলিশ মামলা দায়ের করেছে। পাশাপাশি একাধিক সমাজমাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের সমাজমাধ্যমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যুব সমাজের সঙ্গে যোগাযোগ বাড়াতে রিল তৈরির কথাও বলেছিলেন তিনি। নিজেও ধারাবাহিকভাবে ভিডিওবার্তার মাধ্যমে সেই কৌশল অনুসরণ করছেন। অন্যদিকে, সিজেপি-র আন্দোলনের সময় আরএসএস প্রধান মোহন ভাগবত তরুণদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে মত দিয়েছিলেন। শুক্রবারের ক্ষমা ও সংযমের বার্তায় সেই নরম অবস্থানেরই প্রতিফলন দেখা বলে মত রাজনৈতিক মহলের একাংশের।