বিধানসভা ভোটের প্রচারে পাঁচ দিন পর ফের বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে নরেন্দ্র মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন করা হল। ভোটের বাংলায় মোদীর প্রথম সভা করার কথা ছিল আলিপুরদুয়ারে। ৫ এপ্রিল আলিপুরদুয়ারের পরিবর্তে প্রধানমন্ত্রী সভা করবেন কোচবিহারের রাসমেলার মাঠে।
১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন। প্রথমে জানা গিয়েছিল, ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রথম নির্বাচনী সভা করবেন মোদী। প্রথম নির্বাচনী প্রচারের দিন ঠিক থাকলেও সভার স্থান পরিবর্তন হল। ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমশ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠে। একুশের বিধানসভা নির্বাচন ও চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে গেরুয়া শিবির। সেই উত্তরবঙ্গেই প্রথম সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মোদী।