বস্তারে জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মাতবেন মোদী, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

Image: IANS

প্রতি বছরই সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরেও তিনি সেই ঐতিহ্য বজায় রেখেছেন। এবার ছত্তিশগড়ের বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন মোদী। একসময় বস্তার মাওবাদী কার্যকলাপের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সেখানে উন্নয়নের প্রসার ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বস্তার যাওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ, নিঃস্বার্থ সেবা ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে উল্লেখ করেন। মোদী লিখেছেন, ‘আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে বস্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। একসময় যে এলাকায় মাওবাদের দাপট ছিল, আজ সেখানে উন্নয়নের জোয়ার বইছে। দেশের প্রতি আত্মত্যাগ, নিঃস্বার্থ পরিষেবা এবং অটল নিষ্ঠার জন্য আমাদের বীর জওয়ানদের কুর্নিশ জানাতেই আমি সেখানে যাচ্ছি।’

Heading to Bastar to celebrate Diwali with our brave security forces.

This is an area where Naxalism once held sway and now, development is flourishing.

I am going to salute our brave security personnel for their sacrifices, selfless service and unwavering devotion to the nation.

दीपावली के पावन अवसर पर बस्तर जा रहा हूं।

कल तक जहां नक्सलियों का कहर था वहां आज विकास की बहार है।

वीर जवानों, उनके बलिदान, त्याग और तपस्या को नमन करने जा रहा हूं।
— Narendra Modi (@narendramodi) November 8, 2026

২০১ কোবরা ব্যাটেলিয়নের মেইন অফিস করণপুরে। সেখানেই প্রধানমন্ত্রী যাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আসার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মাওবাদী দমনে অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোবরা। গত দেড় থেকে দুই বছরে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে শতাধিক মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছে। একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বও নিহত হয়েছেন। তবে এসবের মধ্যেও কয়েকশো মাওবাদী ক্যাডার সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন।

Diwali wishes to everyone!

देशभर के अपने परिवारजनों को दीपावली की असीम शुभकामनाएं। https://t.co/RofjLf8x5i
— Narendra Modi (@narendramodi) November 8, 2026

দীর্ঘ কয়েক দশক ধরে বস্তার ছিল ভারতের অন্যতম মাওবাদী প্রভাবিত অঞ্চল। ঘন জঙ্গল, দুর্গম ভৌগোলিক পরিস্থিতি ও প্রশাসনিক পরিকাঠামোর সীমাবদ্ধতার সুযোগ নিয়ে সেখানে মাওবাদীরা প্রভাব বিস্তার করেছিল। এর ফলে আদিবাসী জনজীবন, উন্নয়নমূলক প্রকল্প ও নিরাপত্তা ব্যবস্থা বারবার বাধার মুখে পড়তে শুরু করে।

একটি ভিডিও বার্তাতেও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করে তিনি জানান, প্রতি বছরের মতো এবারও দেশের বীর সেনা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে তিনি উৎসবের আনন্দ ভাগ করে নেবেন।

Have a great Diwali! https://t.co/YbFVq7tHmx
— Narendra Modi (@narendramodi) November 7, 2026

উল্লেখ্য, প্রতি বছরই সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করার রীতি বজায় রেখেছেন প্রধানমন্ত্রী। কখনও সীমান্তবর্তী সেনা ছাউনি, কখনও আবার দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে তিনি উৎসব পালন করেন। গত বছর গোয়ায় আইএনএস বিক্রান্তে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মোদী দীপাবলি উদযাপন করেছিলেন।