এল নিনো নিয়ে বাংলা-সহ সব রাজ্যকে বিশেষ বার্তা মোদীর

এল নিনোর প্রভাব সামলাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সব রাজ্যকে তৈরি থাকতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এল নিনোর কারণে এবার বর্ষায় আদৌ স্বাভাবিক বৃষ্টি হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। যা নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্র।

বৃহস্পতিবার নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে মোদী এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করে জল সংরক্ষণে আরও জোর দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, এল নিনো হল একটি প্রাকৃতিক জলবায়ু চক্র।

যার প্রভাবে প্রশান্ত মহাসাগরে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। গোটা বিশ্বের আবহাওয়ার উপর বড় মাপের প্রভাব ফেলে এল নিনো। যার ফলে কোথাও তীব্র খরা আবার কোথাও ভয়াবহ বন্যা দেখা দেয়।