দেশের সংবিধান এবং গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছেন মোদী, দাবি খাড়্গের

জাতির উদ্দেশে দেওয়া আধ ঘণ্টার ভাষণে ৫৯ বার কংগ্রেসের নাম নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ মহিলাদের কথা বলেছেন মাত্র কয়েকবার। এতেই বোঝা যায়প্রধানমন্ত্রী কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেন। মোদী তাঁর ভাষণে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মহিলারা বিজেপির কাছে আদৌ গুরুত্বপূর্ণ নন। বিজেপির কাছে গুরুত্বপূর্ণ শুধু কংগ্রেস। শনিবার জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মহিলা সংরক্ষণ সংশোধনী আটকে দিয়ে বিরোধীরা ভ্রুণহত্যার সমান পাপ করেছে বলে মন্তব্য করেন তিনি। মোদীর সেই বক্তব্যকেই এবার তুলোধোনা করল  কংগ্রেস। তাদের সাফ কথা, সরকারি মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিক ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী আসলে দেশের সংবিধান এবং গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিজেপির আসল উদ্দেশ্য ছিল দেশকে ভাগ করা।

প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি খাড়্গে। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া বার্তাকে রাজনৈতিক ভাষণে পরিণত করলেন। হতাশ থেকেই তিনি এটা করেছেন। তাঁর ভাষণ মিথ্যায় ভরাপুরোপুরি বিভ্রান্তিকর।


নির্বাচনের কারণে একাধিক রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে। তার মধ্যে যেভাবে প্রধানমন্ত্রী সরকারি সুবিধা কাজে লাগিয়ে রাজনৈতিক প্রচার চালালেন সেটা ভারতের সংবিধান আর গণতন্ত্রের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।শনিবার প্রধানমন্ত্রী যেভাবে জাতির উদ্দেশে ভাষণের নামে কংগ্রেসতৃণমূলডিএমকের মতো দলগুলিকে তোপ দেগেছেন তা নিয়ে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে।