জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসছে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। বিরোধী সাংসদদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার বিকেলে দিল্লিতে তাঁর বাসভবনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। তার আগে যৌথ সাংবাদিক বৈঠক করবেন বিরোধী জোটের নেতারা। সেখানে থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টেয় দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। বিরোধী নেতা, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সোমবার পাঠানো ওই চিঠিতে রাহুল (Rahul Gandhi) লিখেছেন ‘গণতন্ত্র রক্ষার জন্য পদযাত্রা’ এবং মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে ‘ইন্ডিয়া’ নেতাদের যৌথ সাংবাদিক বৈঠক ও চা-চক্রের আয়োজনা করা হবে।
আরও পড়ুন: উপাচার্যের পদত্যাগের দাবিতে এসআরএফটিআইয়ে অনির্দিষ্টকালের অবস্থান পড়ুয়াদের
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে সিজেপি (CJP) ধারাবাহিকভাবে আন্দোলন চালাচ্ছে। একই দাবিতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-ও প্রতিবাদ করছে। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ বিরোধী নেতারা। এসআইআর (SIR)-এ অনিয়মের অভিযোগ তুলে সোমবার মিছিল করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেন রাহুল এবং অন্যান্য বিরোধী নেতারা। ওই মিছিলে আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাও ছিলেন।
এ দিকে, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রাহুলদের (Rahul Gandhi) দায়ের করা মামলার শুনানি হতে পারে। সেই দিনেই বিরোধী সাংসদ, ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছেন রাহুল। তবে চা-চক্রে কারা উপস্থিত থাকবেন, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=0SBvXRk5XCbRlr-O” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>