মধ্যপ্রদেশে ফের এনকাউন্টার! ট্রাকের চাকায় পিষে মৃত্যু পুলিশ অফিসারের, ধৃত চালক-সহ দু’জনকে পুলিশের গুলি

প্রতীকী চিত্র

মধ্যপ্রদেশে পরপর এনকাউন্টের ঘটনা। মঙ্গলবার রাতে রাজ্যের পৃথক দুই এলাকায় পুলিশের গুলিতে জখম হলেন দুই অভিযুক্ত। পুলিশি হেফাজতে থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তাঁরা। পাল্টা আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। এর আগে ভোপালেও পুলিশের গুলিতে জখম হয়েছিলেন এক খুনের মামলায় ধৃত অভিযুক্ত।

দেবাসে কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ আধিকারিকের। সূত্রের খবর, গুজরাতে অবৈধভাবে মদ পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে সোমবার ভোরে ইনদওর-বেতুল জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে এসএইচও দিলীপ পুরীর নেতৃত্বাধীন একটি দল।

তল্লাশির সময় ১৮০০ লিটারেরও বেশি মদ বোঝাই একটি ট্রাক আটক করেন দিলীপ। পুলিশি জিজ্ঞাসাবাদ এড়াতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। সেি সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ডিভাইডারে উঠে যায়। ট্রাকে পিছনের চাকার নীচে পিষ্ট হন পুলিশ অফিসার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


পুলিশ সুপার আদিত্য মিশ্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, ঘটনার পর থেকে পলাতক ছিলে ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াত। মঙ্গলবার আলিরাজপুর জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দেবাসে নিয়ে আসার পথে পুলিশের কাছ থেকে রিভলভার ছইনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এমনকি, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। তাতে গজেন্দ্রের ডান পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে দেবাসে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইনদওরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে বড় ধাক্কা: বিতর্কের SIR ৫ রাজ্যে ভোটারের সংখ্যা কমাল ১৩.২৪% পর্যন্ত, সব থেকে বেশি কোপ যোগীরাজ্যে

এই ঘটনায় ধীরজ নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রাকে সহকারী হিসেবে ছিলেন তিনি। দেবাসে সিটি পুলিশের এসপি সুমিত আগরওয়াল জানিয়েছেন, গ্রেপ্তারের পর ধীরজকে থানায় নিয়ে যাওয়ার সময় ব্যাঙ্ক নোট প্রেস থানা এলাকায় পালানোর চেষ্টা করেন তিনি। এক পুলিশকর্মীর কাছ থেকে রিভলভার ছিনিয়ে গুলি চালানোর চেষ্ট করেন ধীরজ। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে তাঁর ডান পায়ে গুলি লাগে। বর্তমানে দেবাস জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

অন্যদিকে, মঙ্গলবার ভোপালেও পুলিশের গুলিতে জখম হন অভিযুক্ত। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রাকেশ আগরওয়ালকে খুনের অভিযোগে বরুণ কুমারকে উত্তরপ্রদেশের আগরা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার তাঁকে ভোপালে নিয়ে আসার পথে পুলিশের হেফাজত থেকে পালানো চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পাশাপাশি তাঁদের উপর হামলার চেষ্টা করেন বলেও দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে বরুণের পায়ে গুলি লাগে। রাস্তায় পড়ে যাওয়ার পর তাঁকে ফের আটক করা হয়।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=SkHmJemdDJpGLqf-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>