বিরোধী দলনেতাকে জড়িয়ে ধরে সপাটে চুম্বন যুবতীর, অস্বস্তিতে পড়লেন রাহুল

LOP Rahul Gandhi Photo-SNS

তিনি দেশের বিরোধী দলনেতা। সুতরাং তাঁকে বেশ সাবধানেই থাকতে হয়। দেশের নানা প্রান্তে গিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ করতে হয় তাঁকে। সম্প্রতি তিনি একটি কর্মসূচি শুরু করেছেন-‘ছাত্রোঁ কি গুঞ্জ’। এখানে ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। নানা পরামর্শ দেন। আবার নানা সমস্যার সমাধানও বাতলে দেন। এখান থেকেই ছাত্রছাত্রীদের কথা শুনে তা সংসদে গিয়ে ঝড় তোলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এই ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে এবার যোগ দিয়ে বেজায় অস্বস্তিতে পড়লেন তিনি। কারণ এক ছাত্রী সেলফি তোলার অছিলায় রাহুল গান্ধীর কাছে পৌঁছে সপাটে গালে চুমু খেলেন। যা নিয়ে এখন সমাজমাধ্যম তোলপাড়। ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে ইতিমধ্যেই মন জয় করেছেন দেশের বিরোধী দলনেতা। কিন্তু এমন ঘটনা যে ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু নিজের বক্তব্য রাখার পরই চুম্বন ‘উপহার’ পেলেন রাহুল গান্ধী। বক্তৃতার পরই তরুণীরা ঘিরে ধরে কংগ্রেস সাংসদকে। ভিড়ের মধ্যে থেকেই তখন কথা বলছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদকে হাসিমুখে তাঁদের আবদার রাখতে সেলফি তুলতে হচ্ছিল। তখনই সেলফি তোলার অছিলায় লোকসভার বিরোধী দলনেতাকে আচমকাই এক তরুণী চুমু খেয়ে বসলেন। রাহুলের গালে চুম্বন পড়তেই সেই ভিডিও উঠে যায়। ভাইরাল হয়ে পড়েছে ওই চুম্বনের ভিডিও।

 


পুণে শহরে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে রাহুলের সঙ্গে। ওই কর্মসূচিতে কংগ্রেস সাংসদ বলেন, ‘নারীদের শুধুমাত্র কোনও পুরুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পরিচিত করা হলে তাঁদের স্বতন্ত্র সত্তা এবং ব্যক্তিস্বাধীনতাকে খাটো করা হয়। ভারতের নারীদের নিজেদের জীবন, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। নারীর স্বাধীনতার পরিবর্তে পুরুষের অধীনতার যে ধারণা তুলে ধরা হয়েছে সেটা বর্তমান ভারতের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ রাহুল গান্ধীর এই মন্তব্য নারী সমাজের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আর তারপরই উপহার হিসাবে মিলল চুম্বন। তবে এই ঘটনা যখন ঘটে তখন তিনি বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। পরে নিজেকে সামলে নেন।

তাছাড়া রাহুল গান্ধী নিজের বক্তব্য শেষ করার পর একদল তরুণী ওই মঞ্চে উঠে আসেন। রাহুলও তাঁদের সঙ্গে কথা বলেন। সেলফির আবদার করলে তা মেনে নেন কংগ্রেস সাংসদ। আর হাসিমুখে সেলফি তোলেন রাহুল। তখন এগিয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরেন এক তরুণী এবং চুমু খেয়ে বসেন। কংগ্রেস সাংসদ হেসে ফেলেন। আর ওই তরুণীর সঙ্গে বেশ খানিকক্ষণ কথাও বলেন তিনি। এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের অনেকে লিখেছেন, আসলে রাহুলের পাশে নিরাপদ বোধ করেন মহিলারা। তাই এভাবে চুম্বন করতে পারে।