২২ এপ্রিল খুলছে কেদারনাথ মন্দিরের দরজা। মন্দির খোলার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। রবিবার সকালে ওমকারেশ্বর মন্দির থেকে বাবা কেদার-এর ডোলি নিয়ে কেদারনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন ভক্তরা। সেই ডোলি মন্দিরে পৌঁছলেই কেদারনাথের দরজা খুলে যাবে। আশা করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যার আগেই কেদারনাথ মন্দিরে ডোলি পৌঁছে যাবে।
বুধবার সকাল ৮টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকবে মন্দির। সোমবার মন্দির সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই মন্দির সাজানোর কাজ শেষ। ৪৩ কিলো ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর। বর্তমানে মন্দির চত্বর বরফের চাদরে প্রায় মুড়ে রয়েছে। তবে জোরকদমে চলছে বরফ সরানোর কাজ। কয়েকদিন আগে ভারী তুষারপাত হয়েছে কেদারে। সাধারণত নভেম্বর-ডিসেম্বরে বর