দুই দশক পর ছাত্রভোট জামিয়ায়, তবুও আন্দোলন চালানোর সিদ্ধান্ত পড়ুয়াদের

Image: jmi.ac.in

প্রায় দুই দশক পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে (Jamia Millia Islamia University)। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে ছাত্র সংসদের সংবিধান অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যে ভোট করাতে হবে। তবে কর্তৃপক্ষের এই ঘোষণাতেও আন্দোলন প্রত্যাহর করতে রাজি নন পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরের পদত্যাগের দাবিও মানা হয়নি। ফলে আপাতত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে (Jamia Millia Islamia University) শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০০৬ সালে। তার পর থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্বের ব্যবস্থা আর চালু হয়নি। ছাত্র সংসদ পুনরায় চালু করার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব পড়ুয়াদের একাংশ। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মতামত তুলে ধরা এবং তাঁদের বিভিন্ন সমস্যা কর্তৃপক্ষের নজরে আনার ক্ষেত্রে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদেরর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবিকে সামনে রেখেই আন্দোলেন সামিল হয়েছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে।

আরও পড়ুন: ব্রাজিলের নির্বাচনে লুলার জয়, ফল মানতে নারাজ বলসোনারো, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি


সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের (Jamia Millia Islamia University) রেজিস্ট্রার মেহতাব আলম রিজভি। তাঁর সঙ্গে ছিল প্রকাশিত বিজ্ঞপ্তি। আন্দোলন প্রত্যাহারের আবেদন জানিয়ে তিন বলেন, পড়ুয়াদের  দাবির ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ছাত্র সংসদের সংবিধান অনুমোদনের ১৫ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সম্মতির কথা জানিয়েছে।

তবে কর্তৃপক্ষের এই ঘোষণায় আশ্বত নন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, নির্বাচন কবে হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সূচি জানানো হয়নি। ফলে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, শক্তি বাড়িয়ে অতি তীব্র হওয়ার পূর্বাভাস, বাংলায় কোথায় বৃষ্টি?

আন্দোলনকারীদের অন্যতম দাবি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরেরর পদত্যাগ। কিন্তু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কোনও উল্লেখ না থাকায় ক্ষোভ আরও বেড়েছে। পড়ুয়াদের দাবি, কেবল আশ্বাসের ভিত্তিতে আন্দোলন বন্ধ করা সম্ভব নয়। নির্বাচন নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা এবং বাকি দাবিগুলি সম্পর্কে কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। ফলে প্রায় ২০ বছর পর জামিয়ায় ছাত্র সংসদ নির্বাচন ফেরানোর কথা ঘোষণা হলেও অচলাবস্থা কাটবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/uyo957E6CjI?si=j0T5hRfxH64znaAk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>