পোখরানে সফল পরীক্ষা ভারতের ‘ভার্গবাস্ত্র’, ড্রোন হামলা রুখতে আরও শক্তিশালী হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা

Image: X

ড্রোন হামলা মোকাবিলায় আরও এক ধাপ এগোল ভারত। রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’ (Bhargavastra)। গত শুক্রবার থেকে মঙ্গলবারর পর্যন্ত পোখরানের ফিড ফায়ারিং রেঞ্জে একাধিক পর্যায়ে এই পরীক্ষা চলে। প্রতিটি পরীক্ষাতেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই ব্যবস্থা।

‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল) তৈরি করেছে ছোট মাপের ড্রোন ধ্বংসকারী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মাইক্রো মিসাইল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘ভার্গবাস্ত্র’ (Bhargavastra)। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ড্রোন হামলার মোকাবিলায় ভারতীয় সেনার সক্ষমতা বাড়াত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই প্রযুক্তি।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>India’s indigenous Bhargavastra Vehicle Mounted Counter Swarm Drone System, developed by Solar Defence completed its in house development trials at Pokhran. 🇮🇳 Key capabilities of Bhargavastra: 64 tube air defence rocket launcher AI-enabled C4I architecture Integrated radar, RF detectors &amp; EO/IR sensors Developed under the Ministry of Defence’s Make-II framework against the Indian Army’s requirements, Bhargavastra is now ready for its prototype demonstration in deliverable configuration.</p>&mdash; Defence Core (@Defencecore) <a href=”https://x.com/Defencecore/status/2125960692478136468?ref_src=twsrc%5Etfw”>November 26, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন সংঘর্ষে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পশ্চিম এশিয়ার সংঘাত প্রায় প্রতিটি ক্ষেত্রেই ড্রোনকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা গিয়েছে। গত বছর ভারত-পাকিস্তান সংঘর্ষে সময়ও ড্রোন হামলার ঘটনা সামনে এসেছিল। পাকিস্তানের দিক থেকে আসা একাধিক ড্রোন ভারতীয় বাহিনী প্রতিহত করে। এই পরিস্থিতিতে দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন প্রতিরোধী প্রযুক্তির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন: শীতকালীন অধিবেশন বিশ বাঁও জলে: ৩০ নভেম্বর থেকে বসছে সংসদের বিশেষ বর্ধিত বৈঠক, নজরে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল

সেই লক্ষ্যেই তৈরি হয়েছে ‘ভার্গবাস্ত্র’ (Bhargavastra)। এই ব্যবস্থার সাহায্যে প্রায় আড়াই কিলোমিটার দূরের সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করা সম্ভব বলে জানা গিয়েছে। ছোট আকারের ড্রোন চিহ্নিত করার পাশাপাশি সেগুলিকে নিষ্ক্রিয় করার ক্ষমতাও রয়েছে এই ব্যবস্থার।

এর আগে ওড়িশার গোপালপুরে ‘ভার্গবাস্ত্র’ (Bhargavastra)-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। এবার পোখরানে দ্বিতীয় দফার পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কার্যকারিতার পাশাপাশি এর নকশাও খতিয়ে দেখা হয়েছে। পরপর পরীক্ষায় সাফল্য ভারতের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করল।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=LlLh7gmq0jQKXcCA” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>