ভারত থেকে বাংলাদেশে আরও জ্বালানি তেল পাইপলাইনে রপ্তানি করা হচ্ছে। আসামের নুমালিগড় তৈল শোধনাগার থেকে প্রায় সাত হাজার টন ডিজেল পাইপলাইনে পাঠানো হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় মার্চে বাংলাদেশে ১৭টি জাহাজে ডিজেল যাওয়ার কথা থাকলেও এখনও ন’টি পৌঁছেছে।একটি জাহাজ বাংলাদেশের পথে এবং সাতটি কবে পৌঁছবে তা নিশ্চিত নয়।
এই অবস্থায় বাংলাদেশ আরও সাত হাজার টন ডিজেল কিনেছে, যা শনিবার সন্ধ্যা থেকে পৌঁছানো শুরু হয়েছে এবং সোমবারের মধ্যে পুরো তেল পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নিশ্চিত করছে, পাইপলাইন চালু থাকায় জ্বালানি সঙ্কট নেই। প্রতি বছর ভারত বাংলাদেশকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে।