বিহু থেকে গরবা, সাত বছর পর শি জিনপিংকে বর্ণময় অভ্যর্থনা ভারতের

Image: X/@MEAIndia, ANI

আজ থেকে শুরু হয়েছে BRICS সম্মেলন। আর সাত বছর পর শনিবার ভারতের মাটিতে পা রাখলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)। ১৮তম BRICS সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)-এর এই সফর ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার দিল্লিতে পালাম বায়ুসেনা ঘাঁটিতে শি জিনপিংকে (Chinese President Xi Jinping) স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। বিদেশ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে চিনের প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে ১৮তম BRICS সম্মেলনে যোগ দিতে তাঁর ভারত আগমনকে স্বাগত। BRICS-এর মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ, প্রতিনিধিত্বমূলক এবং বহুমেরু বিশ্ব গড়ে তুলতে গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছে দিল্লি।

Warm welcome to President Xi Jinping of the People’s Republic of China on his arrival in New Delhi to attend the 18th BRICS Summit. He was received by MoS @JitinPrasada at the airport.

We look forward to constructive discussions as BRICS continues to advance cooperation and… pic.twitter.com/pLYKBzS2V1
— Randhir Jaiswal (@MEAIndia) September 12, 2026

মোদী-শি দ্বিপাক্ষিক বৈঠক

আজই ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping)। এই বৈঠককে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

চিনের ‘গ্লোবাল টাইমস’-এর সাংবাদিক ওয়েন্টিং শি বলেন, দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রে শি (Chinese President Xi Jinping)-র ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর কথায়, ভারত ও চিন উভয়েই গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ এবং ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্বপূর্ণ সদস্য।

দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো, সহযোগিতা জোরদার করা এবং মতপার্থক্যগুলি যথাযথভাবে সামলে একে অপরের উন্নয়নের অংশীদার হয়ে ওঠার বিষয়ে চিন আগ্রহী বলেও জানান তিনি। ভারত-চিনের মধ্যে সহযোগিতা আরও বাড়লে ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলিও উপকৃত হবে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: পুতিনের ‘রোলিং বাঙ্কার’, শি-র নিরাপত্তা বলয় এবং মোদীর SPG, BRICS ঘিরে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা

বিহু, গরবা, মণিপুরী নৃত্যে শি-কে বরণ

শি জিনপিংয়ের আগমন ঘিরে পালাম বায়ুসেনা ঘাঁটিতে আয়োজন করা হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতি ও নৃত্যের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে আসামের বিহু, মণিপুরের ঐতিহ্যবাহী নৃত্য, গুজরাতের গরবা এবং কথক পরিবেশন করা হয়। সর্ষে-হলুদ ও লাল মুগা রেশমের পোশাকে শিল্পীরা বিহু পরিবেশন করেন। মণিপুরী নৃত্যে শিল্পীদের পরনে ছিল ঐতিহ্যবাহী ‘কুমিল’ স্কার্ট ও স্বচ্ছ ওড়না। রঙিন পোশাকে গরবা শিল্পীরা সমবেত বৃত্তাকারে নৃত্য পরিবেশন করেন। অন্যদিকে কথক শিল্পীরা তাঁদের নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন: BRICS-এ যোগ দিতে ৭ বছর পর ভারতে শি জিনপিং, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা

শি-র সঙ্গে ওয়াং ই, কাই ছি

শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) সঙ্গে উচ্চপর্যায়ের চিনা প্রতিনিধিদলও ভারতে এসেছে। প্রতিনিধিদলে রয়েছেন চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং পার্টির জেনারেল অফিসের পরিচালক কাই ছি।এছাড়াও রয়েছেন চিনের বিদেশমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই।

চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, BRICS সম্মেলনে ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একাধিক প্রস্তাব রাখতে পারেন শি জিনপিং (Chinese President Xi Jinping)।

দেখুন: শি জিনপিং দিল্লিতে, BRICS-এর মাঝে মোদী-শি বৈঠকে নজর