ছাব্বিশের দেশজুড়ে একাধিক বিধানসভা নির্বাচনের আগে চালু করা হয় এসআইআর (SIR) প্রক্রিয়া। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে এসআইআর প্রক্রিয়া দেশজুড়ে সম্পন্ন হয়। এবার কি ভারতের এসআইআর (SIR) প্রক্রিয়া চালু হবে আমেরিকাতেও? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump) মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি (Donal Trump)। আমেরিকাকে ‘বাঁচাতে’ এখনই পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প(Donal Trump)।
ভারতে এসআইআর (SIR) নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। এক দিকে, অনুপ্রবেশকারী ও অযোগ্য ভোটারদের চিহ্নিত করার ক্ষেত্রে এই প্রক্রিয়াকে বড় পদক্ষেপ বা ‘মাস্টারস্ট্রোক’ বলে দাবি করছে শাসক শিবির বিজেপি। অন্য দিকে, বিরোধীদের অভিযোগ, এর জেরে প্রকৃত ভোটারদের নামও তালিকা থেকে বাদ পড়তে পারে। সেই বিতর্কের মধ্যেই এ বার ভারতের এই ধরনের কড়া ভোটার যাচাইয়ের পক্রিয়া অনুসরণ করার ইঙ্গিত দিয়েছে আমেরিকা (Donal Trump)।
ভারতের ধাঁচে আমেরিকার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প (Donal Trump)। SAVE America Act কার্যকর করার পক্ষে সওয়াল করেছেন তিনি (Donal Trump)। এই আইনের আওতায় আমেরিকার নির্বাচনে ভোটার পরিচয়পত্র এবং নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপের কথা বলা হয়েছে। আর সেই প্রসঙ্গেই উঠে এসেছে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)নাম।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প (Donal Trump) লিখেছেন, ‘চলতি মাসের শুরুতে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) আমাদের সরকারকে প্রশ্ন করেন— বৈধ, সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়া আমেরিকায় নির্বাচন হয় কেমন করে?’ ট্রাম্পের (Donal Trump)দাবি, ভারতের শেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটার অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ১ শতাংশেরও কম ভোট পড়েছিল ইমেলে। প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। এর পরেই তাঁর (Donal Trump) মন্তব্য, আমেরিকাকে ‘বাঁচাতে’ এখনই SAVE America Act পাশ করানো প্রয়োজন।
<iframe src=”https://truthsocial.com/@realDonaldTrump/117113780858157626/embed” class=”truthsocial-embed” style=”max-width: 100%; border: 0″ width=”600″ allowfullscreen=”allowfullscreen”></iframe><script src=”https://truthsocial.com/embed.js” async=”async”></script>
অর্থাৎ, ভারতের নির্বাচনী ব্যবস্থায় ভোটারের পরিচয় যাচাই যে ভাবে গুরুত্ব পেয়েছে, সেই একই ধরনের কড়া ব্যবস্থা আমেরিকাতেও চালু করার পক্ষেই সওয়াল করছেন ট্রাম্প। এসআইআর (SIR)-এর সঙ্গে প্রস্তাবিত মার্কিন ব্যবস্থার সরাসরি মিল না থাকলেও, ভোটারদের পরিচয় এবং নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে দু’দেশের আলোচনায় এখন একই ধরনের প্রশ্ন সামনে আসছে।
ট্রাম্পের (Donal Trump)এই দাবিকে সমর্থন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেরগিও গোরও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সঠিক দাবি করছেন! ভারতের শেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটারের প্রত্যেককে সচিত্র পরিচয়পত্র দেখাতে হয়। কংগ্রেসের উচিত THE SAVE AMERICA ACT পাস করানো।’
আমেরিকায় SAVE America Act পাশ করাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে ট্রাম্প (Donal Trump) সরকার। প্রস্তাবে নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট এবং জন্মের শংসাপত্রের উল্লেখ রয়েছে। সচিত্র পরিচয়পত্র-সহ নতুন করে ভোটারদের নাম নথিভুক্ত করার কথাও বলা হয়েছে।
তাই প্রশ্ন উঠছে, ভারতের এসআইআর (SIR)-কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই কি এ বার সেই ধরনের ভোটার যাচাইয়ের পথেই হাঁটতে চলেছে আমেরিকা? ট্রাম্পের (Donal Trump) বক্তব্য অন্তত সেই জল্পনাই উস্কে দিয়েছে।