জামশেদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, নিহতদের মধ্যে রয়েছে মন্ত্রীর মেয়েও

Image: SNS

জামশেদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। নিহতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা (Minister Daughter Accident)। সোনারি থানা এলাকার কাছে ঘটনাটি ঘটে। ভোরের দিকে মেরিন ড্রাইভ রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে চারচাকা গাড়িটি ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটির সামনে অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: গ্রেটার নয়ডার বাসে অগ্নিকাণ্ড: বিপদের গন্ধ পেয়েছিলেন যাত্রীরা, সতর্ক করেও হয়নি লাভ! ৯ জনের মৃত্যু, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর

দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চার লেনের রাস্তার ডান দিকে ডিভাইডারের কাছে ট্রাকটি দাঁড়িয়ে রয়েছে। ট্রাকটির পিছনে একটি ছোট গাছের ডালও দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাকটি বিকল হয়ে যাওয়ায় রাস্তার উপরই দাঁড়িয়ে করানো ছিল। পরে সেটিকে সরানো সম্ভব হয়নি। তার পিছনেই চারচাকা গাড়িটিকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।


<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#WATCH</a> | Jamshedpur, Jharkhand: On swift car-truck accident, Traffic DSP Neeraj Kumar says, &quot;… A car collided with a truck, causing four deaths. All four deceased have been identified, and the bodies have been sent to MGM Hospital. Further investigation is underway.&quot; <a href=”https://t.co/EC0lMGsbxo”>pic.twitter.com/EC0lMGsbxo</a></p>&mdash; ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2102993226840097155?ref_src=twsrc%5Etfw”>September 24, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

সোনারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সুমন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুর্ঘটনায় মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা-সহ চার জনের মৃত্যু হয়েছে (Minister Daughter Accident)। বাকি তিন জন হলেন সার্থক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলওয়াল। পুলিশ জানিয়েছে, চার জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

আরও পড়ুন: যমুনা এক্সপ্রসেওয়েতে ভয়াবহু দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত ৯, জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সমাজমাধ্যমে শোকবার্তায় হেমন্ত লিখেছেন, জামশেদপুরে জাতীয় সড়কের দুর্ঘটনায় তাঁর সহকর্মী মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়েসহ অন্যদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় তিনি গভীর ভাবে মর্মাহত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Minister Daughter Accident)।

দেখুন: ‘সরকারি চাকরি দিয়ে হবে না, শিল্প এলে কর্মসংস্থান হবে’, বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী