অরুণাচলে প্রথমবার কোর কমান্ডার বৈঠক, এলএসি-তে শান্তির বার্তা

Image: AI নির্মিত

সীমান্তে টানাপোড়েনের আবহে ভারত-চিন সামরিক যোগাযোগে নতুন পদক্ষেপ। অরুণাচল প্রদেশে বাস্তব নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে প্রথমবার কোর কমান্ডার স্তরের বৈঠক করল দুই দেশ (Corps Commander-level meeting in Arunachal)। ৬ সেপ্টেম্বর হওয়া এই বৈঠকের কথা মঙ্গলবার নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক। নয়াদিল্লির বার্তা, এলএসি-তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতেই এই উদ্যোগ (Corps Commander-level meeting in Arunachal)।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পশ্চিমাঞ্চলীয় সেক্টরেও ভারত ও চিনের মধ্যে কোর কমান্ডার স্তরে (Corps Commander-level meeting in Arunachal) একাধিক বৈঠক হয়েছে। ফলে অরুণাচলে এই প্রথম একই স্তরের বৈঠককে সীমান্ত-আলোচনার ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। কূটনৈতিক ও সামরিক, দুই স্তরেই সীমান্ত নিয়ে দু’দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন: পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, জিটিএ-র দুর্নীতিতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি


এ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। জয়সওয়াল বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন দুই যুযুধান দেশের সঙ্গেই যোগাযোগ রেখে সংঘর্ষ থামানোর পথ খুঁজছে ভারত।’ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ইউক্রেন ও পোল্যান্ড সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ভারত বরাবরই জানিয়েছে, এখন যুদ্ধের সময় নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে কখনও সমাধান আসতে পারে না।’

জয়সওয়াল এদিন আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার সুরেই ভারত মনে করে, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধকে এবার তার সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে। সংঘর্ষে জড়িত পক্ষগুলিকেই পরবর্তী পথ ঠিক করতে হবে। তবে যুদ্ধ থামাতে ভারত কোনও রকম সাহায্য করতে পারলে, নয়াদিল্লি সেই ভূমিকা নিতে প্রস্তুত।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/XnH4aiIEsgg?si=1-_HhRpNxJTp9PKn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>