দিল্লির করোলবাগের গফফর মার্কেটে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার গভীর রাতে একটি বহুতলে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ২২টি ইঞ্জিন। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ করোলবাগের গফফর মার্কটের পুরী প্লাজা নামে চারতলা বহুতলের একটি দোকানে প্রথম আগুন লাগে। রাত ১টা ২৮ মিনিটে দমকলের কাছে খবর পৌঁছয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২০টিরও বেশি দমকলের ইঞ্জিন। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় পাঠানো হয় দু’টি অ্যাম্বুল্যান্সও।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>#WATCH | Delhi: A massive fire broke out at a shop located in Puri Plaza, 13 Block, Chain Wali Gali, Gaffar Market, Karol Bagh. A total of 22 fire tenders have been rushed to the spot to control the raging blaze. Further details are awaited as operations continue. (Visuals Source: Fire Department)</p>— ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2118524817456713818?ref_src=twsrc%5Etfw”>November 6, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ওই বহুতলে মূলত মোবাইল ফোন এবং মোবাইলের বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। প্রাথমিকভাবে একটি দোকানে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। মধ্যরাতে আগুন লাগার সময় দোকানগুলির ভিতরে কেউ ছিলেন না। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন বহুতলটির যথেষ্ট ক্ষতি হয়েছে।
প্রাথমিক অনুমান, বহুতলের একতলার একটি দোকানে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটায় আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য তলাতেও। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে দমকল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/va985nnNsXQ?si=-5cJ0aMhLUh1EWlP” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>