কেরলের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী হজরত নিজামউদ্দিন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোর সওয়া ৫টা নাগাদ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পরে সেই আগুন আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দু’টি কামরাই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে।
রেল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি এবং আলট রেলস্টেশনের মাঝে। বি ১ কোচে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেই কোচ থেকে অন্য একটি কোচেও আগুন ছড়ায়। তবে ওই দুই কামরার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।