নিট পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আরও জোরালো করল কংগ্রেস। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে সংসদে এই বিষয়ে অর্থবহ আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, কংগ্রেস রাজ্যসভায় রুল ২৬৭-এর আওতায় নিট পরীক্ষা সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা চায়। তবে সেই আলোচনা নিরপেক্ষ ও ফলপ্রসূ করতে হলে প্রথমেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তাঁর দাবি, যে পরীক্ষা নিয়ে এত প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ প্রয়োজন।
খাড়গের বক্তব্য, শিক্ষামন্ত্রী পদে বহাল থাকলে নিরপেক্ষ আলোচনা ও জবাবদিহির পরিবেশ তৈরি হবে না। তাই পদত্যাগের পরেই সংসদে নিট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। নিট পরীক্ষা ঘিরে বিরোধীদের লাগাতার আক্রমণের মধ্যেই খার্গের এই মন্তব্য সংসদের অচলাবস্থাকে আরও জটিল করে তুলতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
৬ জুলাই থেকে দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। সেই সঙ্গে যোগ দিয়েছিলেন ককচোর জনতা পার্টির সদস্যরা। পরবর্তীতে আদালতের নির্দেশে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা যাতে অতিরিক্ত বিপদজনক না হয় সেই কারণে তাকে পুলিশ অনশনমঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছিল। তারপর থেকে এই অনশনের সামনে চলে এসেছিল ককরোচ জনতা পার্টির সদস্যরা। কিন্তু তাদের উপরে পুলিশি নির্যাতন শুরু হওয়াতেই পরিস্থিতি আরও জটিল হয়। দেশের সমস্ত স্তরের মানুষ ওই আন্দোলনের পাশে এসে দাঁড়ান। সমর্থন জানান ছাত্রদের।