উইনজো গোষ্ঠীর ৫৯০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি বাজেয়াপ্ত

প্রতীকী চিত্র

অনলাইন খেলাধুলা সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে উইনজো গোষ্ঠীর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় প্রায় ৫৯০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্, স্থায়ী আমানত এবং বন্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে। অভিযানে উইনজো গোষ্ঠীর সঙ্গে যুক্ত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্থায়ী আমানত এবং বিনিয়োগ সংক্রান্ত আর্থিক সম্পদ চিহ্নিত করা হয়। পরবর্তীতে সেগুলি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত সংস্থা বিদেশে অবস্থিত একাধিক সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করেছে বলে অভিযোগ। এই অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন এবং নির্ধারিত নিয়ম মানা হয়নি বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা। ফলে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।


তদন্তকারী আধিকারিকদের দাবি, বাজেয়াপ্ত করা সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে জমা অর্থ, স্থায়ী আমানত এবং আর্থিক বন্ড। এই সম্পদগুলির মোট মূল্য প্রায় ৫৯০ কোটি টাকা। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যক্তিদের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, এই অভিযানের উদ্দেশ্য হল অবৈধ আর্থিক লেনদেনের উৎস চিহ্নিত করা এবং বিদেশে অর্থ পাচারের সম্ভাব্য পথ বন্ধ করা। তদন্ত এখনও চলছে এবং ভবিষ্যতে আরও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, এর আগেও উইনজো গোষ্ঠীর বিরুদ্ধে অনলাইন খেলায় অনিয়ম, অর্থ স্থানান্তর এবং আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিকবার তদন্ত চালানো হয়েছে। এই নতুন পদক্ষেপ সেই তদন্তেরই অংশ বলে মনে করা হচ্ছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।