E20 পেট্রোল নিয়ে কেন্দ্রে বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার তিনি (Rahul Gandhi) অভিযোগ করেন, E20 পেট্রোল শুধু মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে না, সাধারণ মানুষকেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। গাড়ি ও স্কুটারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমাজ মাধ্যমে পোস্ট করে একটি ভিডিওতে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, E20 নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ‘ডাল মে কুছ কালা হ্যায় নয়, এখানে গোটা ডালটাই কালো।‘ তাঁর অভিযোগ, E20 পেট্রোলের জন্য সাধারণ মানুষকে টাকা দিতে হচ্ছে উল্টে তাঁদের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাশ, চাপে ভারত? কীভাবে প্রভাব পড়তে পারে
রাহুল (Rahul Gandhi) বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে এত সমস্যা ও দুর্নীতি রয়েছে যে, কোন বিষয়কে আগে গুরুত্ব দেওয়া হবে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। তবে E20-র বিষয়টি কংগ্রেস বৃহত্তরভাবে তুলে ধরবে বলেও জানান তিনি।
তাঁর (Rahul Gandhi) দাবি, E20 পেট্রোল সাধারণ মানুষের স্কুটার ও অন্যান্য যানবাহনের ক্ষতি করছে এবং মানুষের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এই ইস্যুতে কংগ্রেস বড় আকারে আন্দোলনে নামবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি (Rahul Gandhi)।
E20 নিয়ে বিরোধীদের প্রতিবাদ
E20 পেট্রোল নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ দলের কয়েকজন নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে মিছিল করার চেষ্টা করেন।
প্রায় ১০০ জনের ওই মিছিলে E20 পেট্রোলের বিরুদ্ধে ২.৩ লক্ষেরও বেশি আবেদনপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল। দিল্লি পুলিশ তাঁদের আটকে দিলে, ফিরোজ শাহ রোডে প্রতিবাদ দেখান তাঁরা।
আরও পড়ুন: আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়ে ৯৮
E20 নিয়ে আপের দাবি
প্রধানমন্ত্রীকে আপের তরফে আবেদন জমা দেওয়া হয়েছে। তাতে দাবি করা হয়েছে, E20 পেট্রোলে যুক্তি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা অর্থনৈতিক ভিত্তি কোনটাই নেই। দলের তরফে আরও দাবি করা হয়েছে, পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকদের সাধারণ পেট্রোল এবং E20 দুই ধরনের জ্বালানির মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1312162070765239%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
এছাড়া E20 পেট্রোলে ক্যালোরিফিক ভ্যালু ও মাইলেজ তুলনামূলক কম কিন্তু সেই অনুযায়ী দাম কম নয় বলে জানিয়েছে আপ। E20 বলতে সাধারণত পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো জ্বালানি বোঝানো হয়। এই পেট্রোল নিয়ে কেন্দ্রের যুক্তি ও বিরোধীদের আপত্তি দুই দিক নিয়েই বর্তমানে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।