দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (Delhi University Students’ Union, DUSU) নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শনিবার। চারটি কেন্দ্রীয় পদের তিনটিতেই জিতেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। একমাত্র সহ-সভাপতি পদ গিয়েছে নির্দল প্রার্থী (independent candidate) দীপাংশু শোকিনের (Deepanshu Shokeen) ঝুলিতে।
জয়ের খবর সবাই জেনে গিয়েছেন। গেরুয়া আবিরও উড়ছে যথেচ্ছ। কিন্তু ভোটের অঙ্ক কষলে একটা বেয়াড়া অন্য ছবি ফুটে ওঠে। এই ভোটে কংগ্রেস-সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) আর বামজোট আইসা-এসএফআই (AISA-SFI) আলাদা আলাদা লড়েছে। সেই ভোট ভাগাভাগিই (vote split) কি এবিভিপির হাতে জয় তুলে দিল?
ভোটের পাটিগণিত
সভাপতি (President) পদে জিতেছেন এবিভিপির যশ দাবাস (Yash Dabas)। তিনি ভোট পেয়েছেন ২৪,৫৭৬টি। এনএসইউআই-এর বিজয় শঙ্কর মীনাকে (Vijay Shankar Meena) হারিয়েছেন ২,০৫৩ ভোটে। মীনার প্রাপ্তি ২২,৫২৩টি ভোট।
সম্পাদক (Secretary) পদে এবিভিপির রিয়া ছাওড়ি (Riya Chhawdi) পেয়েছেন ২১,৬৫০টি ভোট। এনএসইউআই-এর নম্রতা চৌধুরীর চেয়ে ৬,৭৮১ ভোট বেশি।
যুগ্ম সম্পাদক (Joint Secretary) পদের লড়াই ছিল স্নায়ুর পরীক্ষা। এবিভিপির লক্ষ্যরাজ সিং (Lakshya Raj Singh) জিতেছেন ১৬,৬৪১ ভোটে।মাত্র ৮৬৩ ভোটের ব্যবধানে হেরেছেন বিশেষ যাদব (Vishesh Yadav)। তাঁর ঝুলিতে ভোট ১৫,৭৭৮টি।
সহ-সভাপতি (Vice President) পদে ছবিটা আলাদা। শোকিন পেয়েছেন ৩০,৬১৫ ভোট। চার বিজয়ীর মধ্যে সবচেয়ে বেশি। এবিভিপির ইশু মৌর্যকে (Ishu Maurya) হারিয়েছেন ১৩,৭০৫ ভোটে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>Breaking: दिल्ली विश्वविद्यालय छात्र संघ चुनाव में अखिल भारतीय विद्यार्थी परिषद की तीन सीटों पर ऐतिहासिक जीत!
अध्यक्ष पद पर यश डबास, सचिव पद पर रिया छाबड़ी और सह-सचिव पद पर लक्ष्य राज सिंह ने प्राप्त की शानदार विजय।
#ABVPWinsDUSU #DUSUElection2026 #DUSU2026 https://t.co/qgk64LtXYH</p>— ABVP (@ABVPVoice) <a href=”https://x.com/ABVPVoice/status/2101261627370906107?ref_src=twsrc%5Etfw”>September 19, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
যোগ-বিয়োগ
এবার অঙ্কটা দেখুন। সভাপতি পদে এনএসিইউআই-এর মীনা পেয়েছেন ২২,৫২৩। বামজোটের অনন্যা রাতুড়ি (Ananya Raturi) পেয়েছেন ৫,৩৭৭। যোগ করলে দাঁড়ায় ২৭,৯০০। বিজয়ী প্রার্থী এবিভিপি-র দাবাসের প্রাপ্তি ২৪,৫৭৬। অর্থাৎ, ঐক্য থাকলে ৩,৩২৪ ভোটে জিতত বিরোধী শিবির। বামের একার ভোটই এবিভিপির জয়ের ব্যবধানের আড়াই গুণেরও বেশি।
সম্পাদক পদেও একই গল্প। এনএসইউআই-এর নম্রতা পেয়েছেন ১৪,৮৬৯। বামের স্তানজিন দেসক্যং (Stanzin Deskyong) পেয়েছেন ৮,৭৩৪। যোগফল ২৩,৬০৩। এবিভিপি-র রিয়ার ২১,৬৫০টি ভোটের চেয়ে ১,৯৫৩ ভোট বেশি।
যুগ্ম সম্পাদক পদে ব্যবধান মাত্র ৮৬৩। এনএসইউআই-র গোপাল চৌধুরী পেয়েছেন ১৫,১০৬। বামের বি পারিজাত (B Parijaat) আলাদা প্রার্থী ছিলেন। এত কম ব্যবধানে ছড়িয়ে যাওয়া প্রতিটি ভোটই ভাগ্য বদলে দিতে পারে।
তবে একটা কথা মাথায় রাখা ভালো। ছাত্র রাজনীতিতে ভোট যোগ করলেই সব ভোট এক বাক্সে ঢোকে না। জোট হলে ভোটার কোন দিকে ঝুঁকতেন, নিশ্চিত করে বলা কঠিন। এটা সম্ভাবনার অঙ্ক, ফলের গ্যারান্টি নয়।
গত বছরের সঙ্গে তুলনা
২০২৫ সালে এবিভিপির আরিয়ান মান (Aryan Maan) সভাপতি হয়েছিলেন ২৮,৮৪১ ভোটে। এনএসইউআই পেয়েছিল ১২,৬৪৫। এ বছর এবিভিপির ভোট কমেছে প্রায় ৪,২৬৫। এনএসইউআই-র বেড়েছে প্রায় ৯,৮৭৮। বামের ভোট প্রায় একই থেকেছে। গত বছর ৫,৩৮৫, এ বছর ৫,৩৭৭।
ভোটদানের হার (voter turnout) ৪০.৪৬ শতাংশ। গত বছরের ৩৯.৫ শতাংশের চেয়ে সামান্য বেশি। মানে বিরোধী শিবিরের পক্ষে হাওয়া ছিল, কিন্তু ঐক্য ছিল না।
<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>Breaking: दिल्ली विश्वविद्यालय छात्र संघ चुनाव में अखिल भारतीय विद्यार्थी परिषद की तीन सीटों पर ऐतिहासिक जीत!
अध्यक्ष पद पर यश डबास, सचिव पद पर रिया छाबड़ी और सह-सचिव पद पर लक्ष्य राज सिंह ने प्राप्त की शानदार विजय।
#ABVPWinsDUSU #DUSUElection2026 #DUSU2026 https://t.co/fZylwdY111</p>— ABVP (@ABVPVoice) <a href=”https://x.com/ABVPVoice/status/2101262151629549597?ref_src=twsrc%5Etfw”>September 19, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
দীপাংশু শোকিন এনএসইউআই-এর মাথাব্যথা
শোকিন আগে এনএসইউআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ভোটে টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়েন। পেয়েছেন ৩০,৬১৫ ভোট। অথচ এনএসইউআই-এর ঘোষিত প্রার্থী বীর চাতরাথ (Vir Chatrath) পেয়েছেন মাত্র ৪,৩১৩।
অঙ্ক ইঙ্গিত দিচ্ছে, বিরোধী ভোটের বড় অংশ সংগঠনের প্রার্থীকে ছেড়ে বিদ্রোহীর দিকে গিয়েছে। গত বছরও এনএসইউআইয়ের এক বিদ্রোহী সভাপতি পদে ৫,৫২২ ভোট পেয়েছিলেন। প্রার্থী বাছাই ঘিরে অসন্তোষ তাই ধীরে ধীরে পুরনো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি না, প্রশ্ন উঠছেই।
নির্বাচনে ভোট দেন কারা
দিল্লি বিশ্ববিদ্যালয়ে কলেজ ৯১টি। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয় ৫২টি কলেজ ও বিভাগ। সেন্ট স্টিফেন্স (St Stephen’s College), লেডি শ্রীরাম (Lady Shri Ram College) আর জেসাস অ্যান্ড মেরি কলেজ (Jesus and Mary College) এই ভোটের বাইরে। এ বছর ভোটার ছিলেন ১ লক্ষ ৫১ হাজারের বেশি।
এবিভিপির জয়ে কী বার্তা
জয়ের পর দাবাস জানিয়েছেন, এটা সম্প্রীতি, দেশপ্রেম আর সঙ্ঘের যৌথ শক্তির জয়। এই সুরে ছাত্র সংসদের জয়কে সরাসরি সঙ্ঘ পরিবারের সাংগঠনিক শক্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বিজেপির একাধিক নেতাও জয়ে অভিনন্দন জানিয়েছেন বলে খবর। ক্যাম্পাসের ফলকে বড় রাজনৈতিক বার্তার অংশ করে তোলার ইঙ্গিত মিলছে।
প্রচারের কেন্দ্রে ছিল নিরাপত্তা, থাকার জায়গা আর ক্যাম্পাসের পরিকাঠামো। সত্য নিকেতনে পাঁচতলা মেসবাড়ি ভেঙে সাত জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন পাঁচ পড়ুয়া। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল এবিভিপি ও এনএসইউআই দুই পক্ষই। প্রচারে অশান্তির জেরে দিল্লি হাই কোর্ট জয়ের মিছিলও নিষিদ্ধ করেছে।