নিট আন্দোলনের জেরে জনপ্রিয়তা, অভিজিৎ দীপকের জন্য আসছে ভুরি ভুরি বিয়ের প্রস্তাব

Photo: X

নিট প্রশ্নফাঁস কাণ্ডের আঁচ দিল্লির গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল একাধিক রাজ্যে। সেই আন্দোলনের সঙ্গে আলোচনায় উঠে এসেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফের তিনি উঠে এলেন খবরের শিরোনামে। তবে এবার আন্দোলনের জন্য নয়, ব্যক্তিগত জীবনের কারণে। অভিজিৎ দীপকের জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে বিয়ের প্রস্তাব। এমনটাই দাবি করেছেন তাঁর মা অনিতা দীপকে।

মঙ্গলবার ছত্রপতি সম্ভাজীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিতা দীপকে জানান, গত কয়েকদিনে অভিজিতের আন্দোলন ও ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে মানুষের মধ্যে তাঁর পরিচিতি অনেকটাই বেড়েছে। তবে বিয়ের প্রস্তাব নতুন নয়। গত দু’বছর ধরেই তাঁর জন্য বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু অভিজিৎ কি বিয়ে করতে রাজি?

অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পড়াশোনা শেষ করে আর্থিকভাবে স্বনির্ভর হবেন, তারপরেই তিনি বিয়ে করবেন। অনিতার কথায়, ‘অভিজিৎ আমাকে জানিয়েছে, আগে নিজে উপার্জন শুরু করি। তারপর বিয়ের কথা ভাবব।’ অনিতা জানিয়েছেন, তিনি ছেলেকে আশ্বস্ত করে জানিয়েছিলেন যে পরিবারের আর্থিক সমস্যা নেই। কিনতু অভিজিৎ পরিবার নয়, নিজের উপার্জনের উপরে নির্ভর করতে চায়। এমনকী অভিজিৎ তাঁর পরিবারকে জানিয়েছেন, তিনি বিয়ের পোশাক ছাড়া অন্য কোনও উপহার নেবেন না।


<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>VIDEO | Chhatrapati Sambhajinagar: Anita Dipke, mother of Cockroach Janta Party (CJP) founder Abhijeet Dipke, says, &quot;Marriage proposals have been coming for him for some time now. They have been coming for the past two years, but he has said that he will get married only after… <a href=”https://t.co/nJ6yyZDqLO”>pic.twitter.com/nJ6yyZDqLO</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href=”https://x.com/PTI_News/status/2082132378164838717?ref_src=twsrc%5Etfw”>July 28, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

উল্লেখ্য, ২০২৬ সালের ৬ জুন বোস্টন থেকে ভারতে ফিরে অভিজিৎ দীপকে নিট প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদের ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁর একমাত্র দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের জেরে তিনি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে।

অভিজিতের বিয়ে নিয়ে কী ভাবছেন তাঁর মা? অনিতা দীপকে বলেন, ‘পৃথিবীর কোন বাবা-মা চান না তাঁদের সন্তান সংসার করুক আমিও চাই ওর বিয়ে হোক।’ তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিয়ের বিষয়ে অভিজিৎ নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বর্তমানে অসুস্থতার কারণে অভিজিৎ চিকিৎসাধীন রয়েছেন। সেই কারণেই আগামী অন্তত এক মাস তাঁর সামনে বিয়ের প্রসঙ্গ তুলতে চান না বলেও জানিয়েছেন অনিতা। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ছেলের সুস্থ হয়ে ওঠাই পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।