অধিবেশন শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠে তামিলনাড়ুর বিধানসভা। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় থলপতির (Tamil Nadu Chief Minister S. Joseph Vijay) বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভে নামেন ডিএমকে বিধায়কেরা। স্পিকারের নির্দেশ অমান্য করে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে (Tamil Nadu Chief Minister S. Joseph Vijay) -র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী বিজয়। নিজের বক্তব্যের সমর্থনে তিনি ইডি-র তদন্ত রিপোর্টের কথাও উল্লেখ করেন।
মঙ্গলবার অধিবেশন শুরু হতেই মুখ্যমন্ত্রীর (Tamil Nadu Chief Minister S. Joseph Vijay) ওই মন্তব্যের বিরুদ্ধে আপত্তি তোলে ডিএমকে। দলের পরিষদীয় মুখ্যসচেতক ইভি ভেলু স্পিকারের কাছে আবেদন করেন, বিজয়ের (Tamil Nadu Chief Minister S. Joseph Vijay)বক্তব্যের একটি অংশ যেন বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।
তবে সেই অনুরোধ গ্রহণ করেননি স্পিকার জেসিডি প্রভাকর। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর (Tamil Nadu Chief Minister S. Joseph Vijay) ভাষণে এমন কোনও তথ্য ছিল না, যা সাধারণ মানুষের অজানা। তাই বক্তব্যের কোনও অংশ বাদ দেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখেননি।
আরও পড়ুন: মোদীর মুখে অ্যাভোকাডো, স্বাস্থ্য থেকে কৃষকের রোজগার—কেন এত জনপ্রিয় এই ফল?
স্পিকার আবেদন খারিজ করতেই ক্ষোভে ফেটে পড়েন ডিএমকে বিধায়কেরা। তাঁরা পোডিয়ামের সামনে বসে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে স্পিকার তাঁদের আগের দিনের আচরণের কথাও মনে করিয়ে দেন। তাঁর অভিযোগ, সোমবারও মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় ডিএমকে বিধায়কেরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।
এরপর বিক্ষোভকারীদের নিজেদের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন স্পিকার। কিন্তু সেই নির্দেশ মানেনি ডিএমকে বিধায়কেরা। পোডিয়ামে বসেই তাঁরা স্লোগান চালিয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে শাসকদল টিভিকে-র এক বিধায়ক স্পিকারের কাছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে স্পিকার ডিএমকে বিধায়কদের নিজেদের আসনে ফিরে যাওয়ার জন্য এক মিনিট সময় দেন। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও তাঁরা অবস্থান থেকে সরেননি। এরপরই মার্শাল ডেকে বিক্ষোভরত বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। সেই সময়ও তাঁরা টিভিকে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, সোমবার বিধানসভায় একাধিক ইস্যুতে পূর্বতন ডিএমকে সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয় (Tamil Nadu Chief Minister S. Joseph Vijay)। পাশাপাশি তিনি রাজনৈতিক কারণে মহিলাদের বা অন্য কোনও ব্যক্তিকে আবমাননাকর মন্তব্য না করার আবেদন জানান।
বিজয়ের বক্তব্য ছিল, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। রাজনৈতিক স্বার্থে কাউকে, বিশেষ করে মহিলাদের, অপমান না করার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, বর্তমানে তামিলনাড়ুর রাজনৈতিক পরিবেশে আশালীনতা ও বিদ্বেষের প্রবণতা বাড়ছে।
সম্প্রতি তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা তথা এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে অভিনেত্রী তৃষাকে নিয়ে পরোক্ষভাবে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রেক্ষাপটেই বিধানসভায় বিজয়ের মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/YZXuUfHoK5Q?si=yQFhLFVK0JzfOESe” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>