পুজোর আগে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ব্যবসায়িকদের মাথায় হাত তবে স্বস্তিতে গৃহস্থরা

Image: ANI

পুজোর আগেই বড় ধাক্কা। বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম (Cylinder Price Hikes)। মঙ্গলবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকরী হবে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু বাড়ল ৯.৫০ টাকা। তবে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বাড়েনি।

শুধু ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস নয়, ৫ কেজির নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। এই সিলিন্ডারের দাম ২ টাকা বাড়ায় দাম হয়েছে ৭৬৪ টাকা। তবে রান্নার গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও স্বস্তির খবর। শুধু ১৪.২ কেজি নয় ৫ কেজির রান্নার গ্যাসের দামও অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: জিডিপি বৃদ্ধি নিয়ে ভিডিও বার্তা মোদীর, রাহুলকে তোপ


কোন শহরে কত দাম?

নতুন দাম অনুযায়ী, দিল্লিতি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৯.৫০ টাকা বাড়ায় তা হয়েছে ২, ৭৪৭.৫০ টাকা। আগে এর দাম ছিল ২,৭৩৮ টাকা। মুম্বাইয়ে একই সিলিন্ডারে দাম বেড়ে হয়েছে ২,৭০১টাকা। আগে ছিল ২,৬৯১.৫০ টাকা।

চেন্নাইয়ে দাম বেড়েছে ১০.৫০ টাকা। সেখানে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারে নতুন দাম হয়েছে ২,৯১৬.৫০ টাকা। আগে এর দাম ছিল ২,৯০৬টাকা।গুরুগ্রামে ১৯ কেজি গ্যাসের দাম এখন হয়েছে ২,৭৬৪ টাকা। সেখানে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম একই রয়েছে ৯৫১ টাকা।নয়ডায় বাণিজ্যিক সিলিন্ডারে নতুন দাম হয়েছে ২,৭৪৭.৫০টাকা।

রান্নার গ্যাসের দাম একই রয়েছে, ৯৩৯.৫০ টাকা।লখনউয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,৮৭০ টাকা। অন্যদিকে পাটনায় এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৪৪ টাকা।

আরও পড়ুন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বিপদে পড়তে পারে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহর, জানাল রাষ্ট্রসঙ্ঘ

উল্লেখ্য, গত আগস্টে বাণিজ্যিক গ্যাসের  (Cylinder Price Hikes) দাম কাঁটছাঁট করেছিল তেল বিপণন সংস্থাগুলি। সে সময় বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসেরর দাম ২০০ টাকারও বেশি কমানো হয়েছিল। কলকাতায় তখন ১৯ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ২০৯ টাকা। দিল্লিতে কমেছিল ২০২ টাকা। আগস্টের সেই দাম কমানোর পর কলকাতায় গ্যাসের দাম হয়েছিল ২,৮৭২.৫০ টাকা এবং দিল্লিতে ২,৭২৮ টাকা।

সামনেই উৎসবের মরসুম। মূলত রেস্তরাঁ, হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস লাগে। ফলে গ্যাসের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই ব্যবসায়িকদের মাথায় হাত। তবে গৃহস্থলির গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ গ্রাহকরা।

দেখুন: narendra modi বিশ্বজুড়ে যুদ্ধ-সংকটের মধ্যেও ভারতের ৭.৮% বৃদ্ধি, দেশবাসীকে কুর্নিশ মোদীর